Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank Jobs : সমবায় ব্যাঙ্কের একাধিক পদে নিয়োগ হতে চলেছে! বেতন প্রতি মাসে ৪০ হাজার টাকা

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বিভিন্ন সেক্টরে তৈরি হচ্ছে চাকরির বাজার। সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে একের পর এক নিয়োগ। দেশের বিভিন্ন রাজ্যে কর্মপ্রার্থীদের জন্যে খুলে যাচ্ছে চাকরির বাজার। যা বেকার যুবক-যুবতিদের কাছে অব

Bank Jobs : করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বিভিন্ন সেক্টরে তৈরি হচ্ছে চাকরির বাজার। সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে একের পর এক নিয়োগ। দেশের বিভিন্ন রাজ্যে কর্মপ্রার্থীদের জন্যে খুলে যাচ্ছে চাকরির বাজার। যা বেকার যুবক-যুবতিদের কাছে অবশ্যই বড় খবর।

তবে এই অবস্থায় কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর। সমবায় ব্যাঙ্কের একাধিক পদে নিয়োগ হতে চলেছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে।

ট্রেনি পদের জন্যে এই নিয়োগ করা হবে

ট্রেনি পদের জন্যে এই নিয়োগ করা হবে

মহারাষ্ট্রের মাল্টি স্টেট সহকারি ব্যাঙ্ক Abhyudaya Co-Operative Bank বেশ কিছু নিয়োগ করবে। তবে ট্রেনি পদের জন্যে এই নিয়োগ করা হবে। Abhyudaya Co-Operative Bank ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্যে মোট ১৫টি শূন্যপদের জন্যে নিয়োগ করবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। তবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসের ২০ ডিসেম্বর থেকে শুরু হবে।

নিয়োগ পরীক্ষার মাধ্যমে হবে

নিয়োগ পরীক্ষার মাধ্যমে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনিং পদের জন্যে নিয়োগ পরীক্ষার মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমেই এই নিয়োগ হবে। আর সেই পরীক্ষা নতুন বছরের জানুয়ারি মাসের শেষের দিকে হতে পারে না হলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে পারে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ৩ জানুয়ারি ২০২২। এর মধ্যেই আবেদন করতে হবে। না হলে বাতিল হয়ে জেতে পারে আপনার আবেদন।

ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন

ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনের মাধ্যমেই এই পদের জন্যে নিয়োগ হবে। Abhyudaya Co-Operative Bank-এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে। লিঙ্কটি হল- https://www.abhyudayabank.co.ইন/। ওয়েবসাইটেই বিজগপ্তি সহ নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে। আবেদনের আগে অবশ্যই ভালো করে ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন। না হলে সমস্যা হতে পারে।

শিক্ষাগিত যোগ্যতা

শিক্ষাগিত যোগ্যতা

ব্যাঙ্কের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি সিএ/CFA কিংবা এমবিএ করতে হবে আবেদনকারীকে। শুধু তাই নয়, আবেদনকারীকে মহারাষ্ট্র, গুজরাত কিংবা কর্নাটকের স্থায়ী বাসিন্দা হতে পারে। তবে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ বছরের বেশী হতে হবে। তবে কখনই ৩৫ বছরের বেশী হওয়া চলবে না।

বেতন-

বেতন-

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। Abhyudaya Co-Operative Bank-এর ওয়েবসাইটে সমস্ত তথ্য রয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্যে আবেদনকারীকে প্রতি মাসে 35000 টাকা বেতন দেবে। এরপর আরও পাঁচ হাজার বেতন বাড়বে। আর তখন মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে। আবেদনের আগে তা বিজ্ঞপ্তি থেকে পড়ে নিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+