Job News: বন্ধন ব্যাঙ্কে হাজার হাজার নিয়োগের বিজ্ঞপ্তি! দ্বাদশ শ্রেণি পাশেই করা যাবে আবেদন
বিপুল সংখ্যক নিয়োগ করবে বন্ধন ব্যাঙ্ক। শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পরে লিখিত পরীক্ষা এবং গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
বিপুল সংখ্যক নিয়োগ করবে বন্ধন ব্যাঙ্ক। শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পরে লিখিত পরীক্ষা এবং গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

শূন্যপদ এবং কোন কোন পদে নিয়োগ
আপাতত শূন্যপদে সংখ্যা প্রায় ৫২০০। নিয়োগ করা হবে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ব্যাঙ্কের প্রশাসনিক পর্যায় এবং ব্রাঞ্চ হেড হিসেবে।

যোগ্যতা
বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা। দ্বাদশ শ্রেণি পাশ থেকে স্নাতক হতে হবে আবেদনকারীকে। আবেদন করতে হবে অনলাইনে।

নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পরে, তাঁদেরকে লিখিত পরীক্ষায় বসতে হবে। এর পরে গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তবে যাঁদের অভিজ্ঞতা নেই, অর্থাৎ ফ্রেশার, তাঁরাও এইসব শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ সম্পর্কিত সতর্কীকরণ
আবেদনকারীকে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। এব্যাপারে ব্যাঙ্কের ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন আবেদনকারীরা। https://bandhanbank.com/careers












Click it and Unblock the Notifications