Bandhan Bank Recruitment 2022: নুন্যতম ১২ পাশে বন্ধন ব্যাঙ্কে কাজের সুযোগ, রইল বিস্তারিত
ব্যাঙ্কে চাকরির বাজারে বড় খবর। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যে ব্যাপক কর্মী নিয়োগ করবে বাঙালির ব্যাঙ্ক (Bandhan Bank) বন্ধন। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এ
Bandhan Bank Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির বাজারে বড় খবর। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যে ব্যাপক কর্মী নিয়োগ করবে বাঙালির ব্যাঙ্ক (Bandhan Bank) বন্ধন। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
তবে আবেদনের আগে অবশ্যই বন্ধন ব্যাঙ্কের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত (Bank Recruitment 2022) বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
এই ব্যাঙ্কে কাজ পেতে হলে অবশ্যই অনলাইনের (Bandhan Bank Recruitment 2022) মাধ্যমে করতে হবে। তবে এজন্যে শ্রম এবং রোজগার মন্ত্রকের পোর্টালে যেতে হবে। আর সেই পোর্টালটি হল- ncs.gov.ইন। এছাড়াও https://bandhanbank.com/join-our-team- এই অপশনে গিয়েও আপনি আপনার আবেদন করতে পারেন। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ ২৯ এপ্রিল
নিউজ ১৮ হিন্দিতে প্রকাশিত খবর অনুযায়ী এই শূন্যপদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৯ এপ্রিল, ২০২২। এই সময়সীমার মধ্যেই আবেদনকারীর আবেদন (Bandhan Bank Recruitment 2022) সংশ্লিষ্ট ঠিকানাতে পৌঁছতে হবে। জানা যাচ্ছে, মোট ৩৯টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।

শিক্ষাগত যোগ্যতা-
প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী মূলত ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে।

আবেদনকারীর বয়সসীমা
এই শূন্যপদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী নুন্যতম ১৮ বছর বয়স হলেই এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে প্রকাশিত খবর অনুযায়ী ২৯ বছর বয়স পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে।

জরুরি তথ্য-
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সবার আগে শ্রম এবং রোজগার মন্ত্রকের পোর্টালে যেতে হবে। এরপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। অনলাইনেই সমস্ত কিছু ডিটেল সাবমিট করতে হবে।
অনলাইনে পাওয়া তথ্য এবং এক হিন্দি সংবাদমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে অবশ্যই যাচাই করে নিন।












Click it and Unblock the Notifications