Balmer Lawrie Recruitment 2024: ৩৮ বছরেও কলকাতায় বড় সংস্থায় কাজের সুযোগ! আজই আবেদন জানান অনলাইনে

Balmer Lawrie Recruitment 2024: চাকরির বাজারে বড় সুযোগ। একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে (Balmer Lawrie)। সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন (Balmer Lawrie Recruitment 2024) করতে বলা হয়েছে।

Balmer Lawrie Recruitment 2024

Balmer Lawrie Recruitment 2024: কীভাবে আবেদন করবেন -

একাধিক পদে এই নিয়োগ (Balmer Lawrie Recruitment 2024) করবে রাষ্ট্রায়ত্ব সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে (Balmer Lawrie)। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এজন্য বিজ্ঞপ্তিতে একটি ফর্ম রয়েছে। তা অনলাইনে ফিলআপ করেই পাঠাতে হবে। সমস্ত নথি এবং তথ্য সেখানে আপলোড করতে হবে। আর তা করতে এই লিঙ্কে - https://www.balmerlawrie.com/ --- আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ অগস্ট।

Balmer Lawrie Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

মোট ৩৯ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (Balmer Lawrie Recruitment 2024) করা হবে। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিসার, সিনিয়র কোঅর্ডিনেটার, কাস্টমার সার্ভিস অফিসার সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। চুক্তির মাধ্যমে এই নিয়োগ করা হবে। মুলত তিন বছরের জন্য এই নিয়োগ করা হবে। কাজের উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়তে পারে। নিয়োগ কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ, চেন্নাই সহ দেশের একাধিক শহরে হবে।

আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে - Balmer Lawrie Recruitment 2024 --- ক্লিক করতে হবে।

Balmer Lawrie Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা এবং বয়স -

একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (Balmer Lawrie Recruitment 2024) করা হবে। ফলে পদ অনুযায়ী যোগ্যতা আলাদা। চাকরি প্রার্থীদের নুন্যতম স্নাতক হবে। এছাড়াও আরও যোগ্যতা রয়েছে। তা বিজ্ঞপ্তিতে পড়ে নিতে হবে। নুন্যতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে আবেদন করা যাবে।

Balmer Lawrie Recruitment 2024: কীভাবে নিয়োগ -

যোগ্য প্রার্থীকে নিয়োগ (Balmer Lawrie Recruitment 2024) করা হবে লিখিত পরীক্ষা কিংবা গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+