উত্তর ২৪ পরগনায় অডিওলজিস্ট সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
উত্তর ২৪ পরগনায় অডিওলজিস্ট সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
উত্তর ২৪ পগরনায় অডিওলজিস্ট সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে তা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত হওয়া প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেন নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৩টি
কোন কোন শূন্যপদ : অডিওলজিস্ট, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য প্রশিক্ষক।
কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
১) অডিওলজিস্ট : অডিওলজি ও স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে ব্যাচেলর/আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি (স্পিচ ও হিয়ারিং)।
২) শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য প্রশিক্ষক : স্পেশাল এডুকেশনে ডিএড বা আরলি চাইল্ডহুড স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা।
বয়সের চূড়ান্ত সীমা
১) অডিওলজিস্ট : ২০ থেকে ৪০ বছর।
২) শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য প্রশিক্ষক : ১৯ থেকে ৪০ বছর।
আবেদনের ফি
১) জেনারেল : ১০০ টাকা।
২) এসসি/এসটি : ৫০ টাকা
বেতন
১) অডিওলজিস্ট : প্রতি মাসে ২৫ হাজার টাকা।
২) শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য প্রশিক্ষক : প্রতি মাসে ১৮ হাজার টাকা।
নির্বাচন প্রক্রিয়া
১) অ্যাকাডেমিক স্কোর
২) অভিজ্ঞতা
৩) ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু : ২৩/০২/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন : ০৯/০৩/২০২১












Click it and Unblock the Notifications