অসম রাইফেলসে কয়েকশো নিয়োগের বিজ্ঞপ্তি! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি, কোটা রয়েছে বাংলারও
উত্তর-পূর্বাঞ্চলে সীমান্ত রক্ষা এবং জঙ্গি দমনে কাজ করা অসম রাইফেলসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশ থেকে এই নিয়োগ করা হবে।
নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে অসম রাইফেলস। সারা দেশ থেকে এই নিয়োগ করা হবে। বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু পদ সংরক্ষিত রয়েছে। টেকনিক্যাল এবং ট্রেডসম্যান হিসেবে নিসেবে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা
সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৬১৬। বিভিন্ন পদের জন্য এই নিয়োগ। কোথাও যোগ্যতা মাধ্যমিক আবার কোথাও উচ্চমাধ্যমিক। টেকনিক্যাল ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এব্যাপারে আবেদনকারীরা নির্দিষ্ট তথ্য পাবেন, নিয়োগ বিজ্ঞপ্তি থেকে।

বয়সসীমা
বেশিরভাগ ক্ষেত্রেই ন্যূনতম বয়স ১৮ বছর। তবে কোনও কোনও ক্ষেত্রে তা ২০ কিংবা ২১ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

যেসব পদে নিয়োগে বিজ্ঞপ্তি
ক্লার্কপদের জন্য যোগ্যতা উচ্চমাধ্যমিক। রিলিজিয়াস টিচারের যোগ্যতা স্নাতকের সঙ্গে সংস্কৃতে মধ্যমা কিংবা হিন্দিতে ভূসন। রেডিও অ্যান্ড লাইন অপারেটরের যোগ্যতা মাধ্যমিকের পরে রেডিও অ্যান্ড টেলিভিশন ইলেকট্রনিক্সে দু বছরের আইটিআই। রেডিও মেকানিকের জন্য সায়েন্স নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। পার্সোনাল অ্যাসিস্টেন্টের জন্য ইন্টারমিডিয়েট। ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য ইংরেজি, ম্যাথ, সায়েন্স, বায়োলজি-সহ দশ শ্রেণি পাশ। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য দশম শ্রেণি পাশ হতে হবে। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য উচ্চমাধ্যমিকের পরে ভেটেরিনারি সায়েন্স নিয়ে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। ফার্মাসিস্ট পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশের পরে ফার্মেসিতে ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকতে হবে। ওয়াশার ম্যানের জন্য দশম শ্রেণি পাশ হতে হবে। মেল/ফিমেল সাফাই কর্মী, কুক, বার্বার, এক্সরে অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান পদের জন্যও দশম শ্রেণি পাশ হতে হবে। রয়েছে সার্ভেয়ার, লাইনম্যান এবং ড্রাফটসম্যানের পদও।

আবেদনের প্রক্রিয়া ও প্রার্থী বাছাই
আবেদনের ফি হিসেবে লাগবে ১০০ টাকা করে। তবে রিলিজিয়াস টিচার পদের জন্য লাগবে ২০০ টাকা। আবেদন করতে হবে অনলাইনে https://www.assamrifles.gov.in/-এখানে গিয়ে। আবেদনকারীর মোবাইল ও ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৯ মার্চ, ২০২৩। আবেদনকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.assamrifles.gov.in//DOCS/NEWS//126dt15feb.pdf
প্রার্থী বাছাই করা হবে লেখা পরীক্ষার পরে ট্রেড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। তবে এ নিয়োগের উল্লেখযোগ্য বিষয় হল বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা কোটা রয়েছে। কোটা রয়েছে পশ্চিমবঙ্গের জন্যও।












Click it and Unblock the Notifications