ভোটমুখী রাজ্যে কর্মসংস্থানের হিড়িক, ২৯,৭০১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সরকার
ভোটমুখী রাজ্যে কর্মসংস্থানের টোপ, ২৯,৭০১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সরকার
ভোট মুখী রাজ্যে কর্মসংস্থানের তোরজোর শুরু হয়ে গিয়েছে অসমে। ২৯,৭০১ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে অসম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন রাজ্য সরকার শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে। যত দ্রুত সম্ভব শূন্যপদে নিয়োগ শুরু হবে। মূলত বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই বিপুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে রাজ্যে ৫০০০ কৃষক নিয়োগ করা হয়ে যাবে। নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার সব রকম পরিকল্পনা করে রাখা হয়েছে। বিভিন্ন স্কুলে যে শিক্ষক নিয়োগে শূন্যস্থান পড়ে রয়েছে তা দ্রুত ভরে যাবে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতেই যত দ্রুত সম্ভব শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
বিজেপি সরকারের আমলে কর্মসংস্থানে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। অসমের বিজেপি সরকার পাল্টা বিরোধীদের জবাব দিয়ে এবং ভোটমুখী রাজ্য ভোট ব্যাঙ্ক রক্ষায় এই বিপুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু গত পাঁচ বছরে কেন এই শূন্যস্থান পূরণ করা হল না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
জাপান থেকে প্রশিক্ষণ দিতে আসবে একাধিক সংস্থা। রাজ্যের যুবাদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তুলতে জাপান থেকে লোক এনেব প্রশিক্ষণের বন্দোবস্ত করছে অসম সরকার এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভোটকে মাথায় রেখে এই উদ্যোগ নিচ্ছে অসমের সরকার এমনই অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications