মহিলাদের জন্যে ব্যাপক কাজের সুযোগ বাংলায়! আবেদন করতে পারবেন বিবাহিতরাও
মহিলাদের জন্যে ব্যাপক কাজের সুযোগ বাংলায়! আবেদন করতে পারবেন বিবাহিতরাও
করোনা পরিস্থিতিতে প্রতি মুহূর্তে বদলাচ্ছে। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ফের একবার আতঙ্কের ছবি চারপাশে। ফের লকডাউন-করোনা বিধি। যদিও এই অবস্থায় বাংলায় সবসময়ই কর্মসংস্থানের ধারা অব্যাহত থেকেছে। দ্বিতীয় ওয়েভের সময়েও একাধিক ক্ষেত্রে নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলাতে ফের একবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে কর্মী নিয়োগের ধারা অব্যাহত থাকছেই। একাধিক নিয়োগের পদে সরকার।

আশা কর্মী পদের জন্যে ব্যাপক নিয়োগ
জানা যাচ্ছে আশা কর্মী পদের জন্যে ব্যাপক নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় এই নিয়োগ হবে। এই পদের জন্যে মহিলাদেরই নিয়োগ করবে সরকার। বিবাহিত কিংবা অবিবাহিত মহিলারা এই পদের জন্যে আবেদব জানাতে পারবেন। ইতিমধ্যে নিয়গ সংক্রান্ত তথ্য জানিয়ে সরকারের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদনের কথা বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
ইতিমধ্যে আশা কর্মী পদে নিয়োগ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদনকারীদের নুন্যতম মাধ্যমিক পাশ করতেই হবে। তবে ক্লাস ৮ পাশ করলেও আবেদন করা যাবে। তবে আবেদনকারী যে জেলার জন্যে আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতেই হবে। না হলে আবেদন গ্রাহ্য হবে না। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। ছোট ভুলে বাতিল হতে পারে আবেদন।

আবেদনের বয়স-
আশা কর্মী পদের জন্যে এই নিয়োগ করা হবে। মহিলারা এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বনিম্ন ৩০ বছর থেকে এই পদের জন্যে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সংরক্ষিত ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি দেখেই আবেদন করুন।

কীভাবে আবেদন করবেন?
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এমনটাই নোটিফিকেশনে বলা হয়েছে। আবেদন পত্র নিতে হবে। আর সেই আবেদন-পত্রের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় নথী যুক্ত করে একটি মুখবন্ধ খামে নির্দিষ্ট দফতরের ঠিকানায় পাঠাতে হবে। তবে অবশ্যই যে এলাকার জন্যে আবেদনকারী এই কাজ পেতে চাইছে তা অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনে। উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে হবে।

নিয়োগ স্থান জঙ্গিপুর মহকুমার সাগরদিঘী ব্লকে
জঙ্গিপুর মহকুমার সাগরদিঘী ব্লকে এই নিয়োগ হবে। ফলে আবেদন পাঠাতে হবে এই ঠিকানাতে। আর তা হল- স্বাস্থ্য সচিব, আশা নির্বাচন কমিটি, জঙ্গিপুর মহকুমা শাসক, মুর্শিদাবাদ। তবে যে খামে আবেদন পাঠাবেন সেখানে অবশ্যই নিজের নাম এবঙ্গ ঠিকানা লিখতে ভুলবেন না। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিন।

বেশ কয়েকটি প্রমান্য নথি জমা দিতে হবে
আবেদন পত্রের সঙ্গেই বেশ কিছু প্রমান্য নথি জমা দিতে হবে। যেমন অবশ্যই মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেটের ফটো কপি দিতে হবে। আপনি এলাকার বাসিন্দা কিনা এই সংক্রান্ত প্রমাণ পত্র। বয়সের সঠিক প্রমাণ পত্র। সেলফ অ্যাটেস্টেড করা প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। নিজের নাম ঠিকানা লেখা ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি সাদা খাম। বিবাহিত প্রার্থী হলে বিবাহের প্রমাণপত্র। এছাড়াও অন্যান্য প্রমান্য নথি থাকলে তা অবশ্যই। প্রয়োজনে আসল কপি দেখতে চাওয়া হতে পারে।

জরুরি তথ্য
আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি ২০২২ সকাল ১১টা থেকে ৫টার মধ্যে। অবশ্যই আবেদনের আগে আরও বিস্তারিত তথ্য জেনেই আবেদন করুন।












Click it and Unblock the Notifications