APSC Recruitment 2021: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি পেতে আবেদন করুন, বেতন 97,000 টাকা
অসম লোকসেবা আয়োগের (Assam Public Service Commission, APSC) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, Transformation এবং Development-বিভাগের মধ্যে প্ল্যানিং সার্ভিসের মধ্যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (APSC Recruitment 2021) পদে নিয়োগের
অসম লোকসেবা আয়োগের (Assam Public Service Commission, APSC) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, Transformation এবং Development-বিভাগের মধ্যে প্ল্যানিং সার্ভিসের মধ্যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (APSC Recruitment 2021) পদে নিয়োগের সিদ্ধান্ত। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া।
কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। আর তা ঠিক হতেই ফের একবার নিয়োগ শুরু হচ্ছে। উপরের এই পদের জন্যে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

চার অক্টোবর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু
অনলাইনের মাধ্যমে এই আবেদন শুরু হতে চলেছে। চলতি মাসের চার অক্টোবর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে মণে রাখতে হবে এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর। অর্থাৎ আগামী সপ্তাহের বুধবারের মধ্যেই করতে হবে এই আবেদন। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৫ পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। ফলে দেরি না করে এখনই আবেদনের কথা বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই ভাল করে বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন করতে হবে। আর্টস, কর্মাস, সায়েন্স, স্টেটিটিসক্যাল, এগ্রিকালচার, সোশ্যালজি, বিজেন্স অ্যাডমেনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজম্যান্ট সহ নির্দিষ্ট করে দেওয়া বিষয়ে গ্যাজুয়েশন করা থাকলেই এই পদের জন্যে আবেদন করা যেতে পারে। এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অবশ্যই ভাল করে বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া প্রয়োজন।

আবেদনের বয়সসীমা
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স বেঁধে দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৩৮ বছর প্রজন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমাতে বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তা জানতে অবশ্যই ভালো করে বিজংতিটি দেখে নিন।

কীভাবে এই পদের জন্যে আবেদন করবেন?
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে পারবে। APSC Recruitment Portal-এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। https://apscrecruitment.in/#/auth/হোম-এই ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে হবে। রেজিস্টার করলেই আবেদন করা যেতে পারে। আবেদনকারী প্রার্থীকে কোনও পরীক্ষা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

বেতন
এই পদের জন্যে মোটা অঙ্কের বেতন ধার্য করে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্যে আবেদনকারী প্রার্থী চাকরিতে পাকা হয়ে গেলে প্রতি মাসে 22000 টাকা থেকে 97,000 টাকা বেতন দেওয়া হবে।












Click it and Unblock the Notifications