Railway Jobs 2024: ভারতীয় রেলে ব্যাপক নিয়োগ, কীভাবে কোথায় আবেদন জেনে নিন

Railway Jobs 2024: রেলওয়েতে কাজ করা অনেকেরই স্বপ্ন। এবার প্রচুর শূন্যপদের খবর সামনে এল। এই সব পদে অবিলম্বে আবেদন করুন। শিক্ষানবিশ পদে প্রার্থীদের নিয়োগ করতে চলেছে দক্ষিণ-পূর্ব-মধ্যে রেলওয়ে।

এই নিয়োগ শুরু হয়েছে ইতিমধ্যেই। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের রায়পুর ডিভিশন এবং ওয়াগন মেরামতের জন্য অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন-

Railway Jobs 2024

Railway Jobs 2024: কীভাবে আবেদন করবেন-

অফিশিয়াল ওয়েবসাইট apprenticeshipindia.org-তে শিক্ষানবিশ পদের জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজংপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে - Railway Jobs 2024 - ক্লিক করতে হবে।

Railway Jobs 2024: রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতদিন চলবে?

দক্ষিণ পূর্ব মধ্য রেলের এই শূন্যপদেপ জন্য গত ২ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছে। যাঁরা আগ্রহী, সেই প্রার্থীদের ২০২৪-এর ১ মে-র আগে রেজিস্ট্রেশন করতে হবে।

Railway Jobs 2024: শূন্যপদ কত?

ডিআরএম অফিস, রায়পুর বিভাগে মোট শূন্যপদ ৮৪৪টি।
ওয়াগন মেরামতের জন্য রায়পুর বিভাগে মোট শূন্যপদ ২৬৯টি।

Railway Jobs 2024: যোগ্যতা

যে প্রার্থীরা শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে চান, তাঁদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম বা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়া প্রার্থীদের কোনও একটি স্বীকৃত প্রতিষ্ঠান আইটিআই পাস হতে হবে।

Railway Jobs 2024: বয়স

শিক্ষানবিশ পদে আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪-এর মধ্যে।

Railway Jobs 2024: নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের বোর্ডের পরীক্ষা এবং আইটিআই দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করতে হবে। দুই পরীক্ষার নম্বরকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এছাড়া নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই করার সময় মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে।

এসসি, এসটি, ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ওয়েব পোর্টালে জাতি শংসাপত্রও আপলোড করতে হবে। আধার কার্ডও যাচাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ নিতে হবে। এই সময়ের মধ্যে, রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী তাদের উপবৃত্তি দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+