৩০০০ কর্মীকে ছেঁটে ফেলতে চলেছে বিশ্বের অন্যতম বড় এই সফটওয়্যার কোম্পানি! কেন জানেন?
কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক সংস্থা। বেকারত্ব বাড়ছে বিশ্বজুড়ে। কোন পথে সমাধান?
কার্যত মুথ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি! যার প্রভাব দেশ-বিদেশের একাধিক সংস্থার উপর পড়েছে। ইতিমধ্যে মেটা, অ্যামাজন সহ একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এবার মন্দার আঁচ লাগল জার্মানির অন্যতম সফটওয়্যার সংস্থা SAP -এর উপরও। এই অবস্থায় কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটতে চলছে এই সংস্থা।
SAP জানাচ্ছে, পরিস্থিতি সামলাতে অন্তত তিন হাজার কর্মীকে ছাঁটাই করতে হবে তাদের। কোর সংস্থাকে মজবুত করতেই নাকি এহেন সিদ্ধান্ত বলে দাবি। শুধু তাই নয়, পরিকাঠামোকে ঢেলে সাজানোর কথাও বলা হচ্ছে সংস্থার তরফে।

SAP - জার্মানির অন্যতম বড় সফটওয়্যার সংস্থা।
SAP - জার্মানির অন্যতম বড় সফটওয়্যার সংস্থা। গোটা বিশ্বজুড়েই তাঁরা কাজ করে থাকে। সফটওয়্যার, কম্পিউটার এবং ক্লাউড সংক্রান্ত একাধিক কাজ করে থাকে এই সংস্থা। ২০২২ সালের একটি রিপোর্টে সংস্থার তরফে জানানো হয়েছিল যে, এই সিদ্ধান্তে 2.5 শতাংশ SAP কর্মী প্রভাবিত হতে পারে। গোটা বিশ্বজুড়ে সংস্থার তরফে বর্তমানে ১,২০,০০০ কর্মচারী কাজ করে থাকে। আর এর মধ্যে যদি আড়াই শতাংশ কর্মীকে যদি ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হিসাব বলছে তিন হাজার কর্মী বাদ পড়ছে SAP থেকে। সংস্থার দাবি, কঠিন সিদ্ধান্ত হলেও তাঁরা কার্যত নাকি বাধ্য হচ্ছে এই পথে হাঁটতে।

একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে
বলে রাখা প্রয়োজন, বিশ্বজুড়ে চলা মন্দার (Recession) কারণে বিশ্বের অন্যতম ই-কর্মাস সংস্থা Amazon কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল। সংস্থা প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে এই অ্যামাজনের ছাঁটাইয়ের প্রক্রিয়া (Amazon LayOff) শুরু হয়ে গিয়েছে বলেই খবর। এমনকি কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা। জুকারবার্গ জানাচ্ছেন, ফেসবুকের ইতিহাসে কোনও দিন ছাঁটাই করা হয়নি। আর সে পথে তাঁরা হাঁটতে বাধ্য হচ্ছেন। কর্মী সংকোচনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে গুগল পর্যন্ত। গোটা দেশে কয়েকশ কর্মীকে তাঁরা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী কয়েকটা মাস খুবই গুরুত্বপূর্ণ
শুধু আন্তজাতিক সংস্থাই নয়, ভারতের একাধিক সংস্থা ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছে। সেই তালিকায় যেমন স্ন্যাপচ্যাটের মতো সংস্থা রয়েছে আবার তেমনই গো ম্যাকানিকের মতো অ্যাপও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকটা মাস খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় আরও ছাঁটাই শুরু হলে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে কর্মসংস্থান। দেশ-বিদেশে বেকারত্বের হার ক্রমশ বাড়তে থাকবে। আর তা সমাজ ব্যবস্থার জন্যে ভয়ঙ্কর বলে দাবি করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications