Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Waqf Bill: 'বাংলার মুসলিমরাও তো শুনছেন, দাদা ভয় পাচ্ছেন', বাংলার তৃণমূল সাংসদদের জানেন কেন এমন বললেন শাহ?

Waqf Bill Debate-Amit Shah: প্রায় কয়েকঘন্টা কেটে গিয়েছে। এখনও লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা। পক্ষে-বিপক্ষে সাংসদরা তাঁদের বক্তব্য রাখছেন। এর মধ্যেই এদিন সন্ধ্যায় বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ। কেন এই বিল গুরুত্বপূর্ণ সে বিষয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াকফ বোর্ডে কোনও অ-মুসলিমকে নিয়োগের কথা বলা হয়নি। বিরোধীরা মানুষকে ভুল তথ্য দিচ্ছে।

এমনকী ভোট ব্যাঙ্কের রাজনীতি করা হচ্ছে বলেও এদিন বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন শাহ (Waqf Bill Debate-Amit Shah) । আর সেই সময় সংসদে ব্যাপক হৈহট্টগোল শুরু হয়। কংগ্রেস, সপা, তৃণমূল সহ সল্মস্ত্য বিরোধী দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধে লাগাতার সরব হতে থাকেন। একটা সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠে চিৎকার করতে দেখা যায়।

Waqf Bill Debate-Amit Shah

বলেন, সংখ্যালঘুরা এই আইন মানবেন না। আর এরপরেই বক্তব্যে থামিয়ে দেন শাহ। একেবারে কড়া ভাষায় তৃণমূল সাংসদদের বার্তা দেন। বলেন, দাদাদের টেনশনের কারণ ভালোভাবেই বুঝতে পারছি। বাংলার মুসলিমরাও তো শুনছেন...এরপরেই কিছুটা মেজাজ হারিয়েই শাহ বলেন, সবাইকে এই আইন মানতে হবে। দেশের সবার জন্য এই আইন।

এরপরেই তৃণমূলের আরও এক সাংসদ কার্যত কটাক্ষের সুরেই ফের প্রশ্ন ছুড়ে দেন। বলেন, বাংলায় এসে এই কথা বলতে পারবেন তো। পাল্টা শাহের জবাব, বাংলায় দাঁড়িয়েও এই কথা বলতে পারব। নতুন করে ফের উত্তেজনা তৈরি সংসদে। এরমধ্যেই শাহ বলেন, ২০২৬ নিয়ে ভয়ে আছেন তৃণমূল সাংসদরা। নির্বাচন আছে সেজন্য...।

এছাড়াও এদিন একাধিক বিষয়কে তুলে ধরে বিরোধীদের আক্রমন করেন শাহ। তাঁর কথায়, বিরোধীরা শুধুমাত্র ভোট ব্যাঙ্ক এবং তোষণের জন্য এই বিলের বিরোধিতা করছেন। কিন্তু এই সব করে কোনও লাভ হবে না বলে দাবি। শুধবু তাই নয়, ওয়াকফ সংশোধনী বিল যে তাঁদের জন্যেই তা আগামী কয়েক বছরেই মুসলিমরা বুঝে যাবে বলেও এদিন মন্তব্য অমিত শাহের। এদিন কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানান।

রেলের জমি ওয়াকফকে দান করে দিয়েছিল কংগ্রেস। ২০১৩ সালে ওয়াকফের আইনে সসংশধনি এনে এই কাজ করা হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন অমিত শাহ। এছাড়াও নয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিভ্রান্তমূলক কথা বার্তা বলা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন শাহ। আর\ তা বলতে গিয়েই তিনি জানান, ওয়াকফ বোর্ডে কোনও অ-মুসলিমকে নিয়োগের কথা বলা হয়নি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+