Amazon Job Fair: মেলা করে ৫৫ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা! কীভাবে আবেদন করবেন

বিশ্বের সবথেকে বড় ই-কর্মাস সংস্থা Amazon। বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে সংস্থার ব্যবসা। অনলাইনের মাধ্যমেও যে ব্যবসা করা যায় কার্যত দেখিয়ে দিয়েছে এই সংস্থা।

বিশ্বের সবথেকে বড় ই-কর্মাস সংস্থা Amazon। বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে সংস্থার ব্যবসা। অনলাইনের মাধ্যমেও যে ব্যবসা করা যায় কার্যত দেখিয়ে দিয়েছে এই সংস্থা।

করোনা বাজারে আরও ফুলে ফেপে উঠছে এই সংস্থা। কারণ ভাইরাসের আতঙ্কে অনেকেই অনলাইনের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছে।

গ্যাজেট কিংবা জামা কাপড় ছাড়াও বিভিন্ন দেশে ধীরে ধীরে শাক-সবজির ব্যবসাতেও নিজেদের জায়গা পাকা করতে চলেছে Amazon।

তবে কর্মসংস্থানের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে এই সংস্থা। গোটা বিশ্বে চাকরির বাজারে বড়সড় সিদ্ধান্ত সংস্থা। জানা গিয়েছে প্রযুক্তি এবং কর্পোরেট ক্ষেত্রে 55,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Amazon এ চাকরির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত

Amazon এ চাকরির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত

Amazon এর CEO Andy Jassy সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়োগের ব্যাপারে জানিয়েছেন। সংস্থা ধীরে ধীরে আরও অন্যান্য ব্যবসাতে বিশেষ নজর দিচ্ছে। যেমন রিটেল, ক্লাউড এবং বিজ্ঞাপন ব্যবসাতে বিশেষ নজর দিচ্ছে। এই অবস্থায় প্রচুর কর্মীর প্রয়োজন আছে বলে মনে করছেন CEO Andy Jassy। আর সেই কারণে এই নিয়োগ বলে খবর।

আমেরিকাতে প্রচুর নিয়োগ

আমেরিকাতে প্রচুর নিয়োগ

গটা বিশ্বের বিভিন্ন দেশে অ্যামাজনের তরফে এই নিয়োগ করা হবে। তবে ৫৫ হাজার যে কর্মী নিয়োগ করা হবে তার বিশাল অঙ্কের নিয়োগ হবে শুধুমাত্র আমেরিকাতে।

জানা গিয়েছে, সে দেশে প্রায় ৪০ হাজারেও বেশি কর্মী নিয়োগ করবে অ্যামাজন। তবে বাকি ভারত, জার্মানি এবং জাপানের মতো দেশগুলিতে Amazon Career Day কর্মীদের নিয়োগ করা হবে। আম্যজনের চাকরির বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্যে সংস্থার পেজ amazon.jobs/in ক্লিক করার কথা বলা হয়েছে।

Amazon Career Day এর শুরু কবে থেকে

Amazon Career Day এর শুরু কবে থেকে

Amazon Career Day আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেক শুরু হচ্ছে। এটি একটি একেবারে ফ্রি একটি ইভেন্ট। সংস্থার তরফে দেওয়া এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ইভেন্ট interactive experience রয়েছে এমন সমস্ত চাকরি প্রার্থীদের জন্যে এই সুযোগ। অভিজ্ঞতা, প্রফেশনাল ফিল্ড কিংবা ব্যাকরাউন্ড যাই থাকুক না কেন Amazon এ কাজ করার ইচ্ছাটাই সবথেকে বড়। আর সেই কারণে এহেন ইভেন্টের আয়োজন করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

জব ফেয়ার ইভেন্টের জন্যে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনের জন্যে https://www.amazoncareerday.com/india/home লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপর Register Now এর উপর ক্লিক করতে হবে। সঙে সঙে একটি ফর্ম খুলে যাবে। সেটি পুরোটা ভরতে হবে।

Amazon Career Day 2021অংশের জন্যে কোনও রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। তবে অ্যামাজনের এইচআর প্রতিনিধিদের সঙে কোচিং সেশনের জন্যে এই রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে।

এই অনুষ্ঠান গ্লোবাল সিনিয়র ভিপি এবং সংশ্লিষ্ট দেশের প্রধান কেরিয়ার কাউন্সিলিং করবেন। সংস্থার সিনিয়র ম্যানেজমেন্ট প্যানেল ডিসকাশন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+