Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চাকরি হারাবেন ৫ লক্ষ মানুষ! কাজ করবে রোবট, অ্যামাজনের এই সিদ্ধান্তে মাথায় হাত সকলের, কী জানাচ্ছে সংস্থা?

আগামী দিনে অ্যামাজনের দৈনন্দিন কাজের বড় অংশ হয়ে উঠবে রোবট। অটোমেশনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এই সংস্থা। অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজের নতুন ধরণকে প্রতিষ্ঠা করতে প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অভ্যন্তরীণ নথিপত্রের ভিত্তিতে অ্যামাজনে খুব তাড়াতাড়ি মানুষের পরিবর্তে রোবট আসবে, যেখানে প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষের চাকরি চলে যেতে পারে।

২০১৮ সাল থেকে অ্যামাজনের কর্মীদের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে, যা এখন ১২ লক্ষ ছাড়িয়েছে। ব্যবসার সম্প্রসারণ বজায় রাখার জন্য ২০২৭ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ১,৬০,০০০ এরও বেশি কর্মী নিয়োগ করতে হবে কোম্পানিকে। কিন্তু অটোমেশন প্রক্রিয়া বাড়িয়ে যতটা সম্ভব কর্মী নিয়োগ কমানোর চেষ্টা করছে অ্যামাজন। এর ফলে অ্যামাজন যে কোনও পণ্য বাছাই, প্যাকিং ও ডেলিভারিতে প্রায় ২৬ টাকা সাশ্রয় করবে।

অ্যামাজনের এক আধিকারিক নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, অটোমেশন হলে যদি সংস্থার প্রজেক্ট বৃদ্ধি পায় তা সত্ত্বেও অতিরিক্ত নিয়োগের দরকার পড়বে না। এর জেরে আগামী দিনে অ্যামাজনের ৬ লক্ষ কর্মীর কোনও প্রয়োজন হবে না।

তবে অ্যামাজন জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে প্রকাশিত প্রতিবেদনের দাবি সম্পূর্ণভাবে সঠিক নয়। সংস্থার মুখপাত্র কেলি নানটেল জানিয়েছেন, অটোমেশনের জেরে বেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা পড়বে না। কিন্তু অ্যামাজন সম্পূর্ণ ভাবে নিয়োগ বন্ধ করে দেবে না। তবে জানা গিয়েছে, আগামী দিনেই প্রায় ২,৫০,০০০ কর্মী নিয়োগ করতে পারে অ্যামাজন। কিন্তু কোন পজিশনে এই নিয়োগ হবে ও নিয়োগগুলি চুক্তিভিত্তিক নাকি স্থায়ী হবে সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানায়নি ওই সংস্থার মুখপাত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+