Recruitment 2022: পরীক্ষা ছাড়াই Air India-তে চাকরির সুযোগ, কলকাতা বিমানবন্দরেও হবে নিয়োগ
Air India একাধিক শূন্যপদে কর্মী (Air India Recruitment 2022) নিয়োগ করবে। AI Airport Service Limited (AIASL)-এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস, কাস্টমার এজেন্ট, জুনিয়ার এক্সিকিউটিভ, ম্যানেজার পদের জন্যে একাধিক লোক নিয়োগ করবে।
এয়ার ইন্ডিয়াতে (Air India) চাকরি করার স্বপ্ন দেখলে আপনার জন্যে ভালো খবর! Air India একাধিক শূন্যপদে কর্মী (Air India Recruitment 2022) নিয়োগ করবে। AI Airport Service Limited (AIASL)-এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস, কাস্টমার এজেন্ট, জুনিয়ার এক্সিকিউটিভ, ম্যানেজার পদের জন্যে একাধিক লোক নিয়োগ করবে।
ইতিমধ্যে এই পদগুলির জন্যে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই শূন্যপদে আবেদন (Air India Recruitment) করতে বলা হয়েছে। বিস্তারিত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদের জন্যে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে (Air India Recruitment 2022) করতে হবে। Air India-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল- aiasl.ইন। এছাড়াও সরাসরি এই http://www.aiasl.ইন/ - লিঙ্কে ক্লিক করেও এই শূন্যপদের জন্যে (Recruitment) আবেদন করতে পারা যাবে।

জরুরি তথ্য-
বিজ্ঞপ্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়া মোট ৬৫৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে। তবে এই পদে আবেদনের শেষ তারিখ ২২ এবং ২৭ এপ্রিল। কলকাতা বিমানবন্দরের জন্যে আবেদনের শেষ তারিখ ২২ তারিখ। এবং লখনউ বিমান বন্দরের জন্যে আবেদনের শেষ তারিখ ২৭ তারিখ। তবে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা দেখতে এই http://www.aiasl.ইন/Recruitment - লিঙ্কে ক্লিক করতে হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্য-
দুই বিমানবন্দরে একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। টার্মিনাল ম্যানেজার শূন্যপদের জন্যে একটি। Sub. terminal manager-pax শূন্যপদের জন্যে একটি। ডেপুটি ম্যানেজার (টার্মিনাল) শূন্যপদের সংখ্যা ছয়। Junior Executive-Technical পদের জন্যে শূন্যপদ মাত্র পাঁচটি। ramp service agent হিসাবে ১২জনকে নিয়োগ করা হবে। Utility Agent cum Ramp Driver পদের জন্যে ৯৬টি শূন্যপদ। গ্রাহক এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে ২০৬ জনকে। aprentis -এ শূন্যপদ ২৭৭ টি।
লখনউ বিমানবন্দরের জন্যে শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আবেদনের বয়সসীমা
Terminal Manager, Dy. Terminal Manager-Pax and Duty Manager-Terminal- পদের জন্যে আবেদনকারীর বয়সীমা সর্বোচ্চ ৫৫ বছর। তবে বাকি সমস্ত পদের জন্যেই আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছর। আবেদনের আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়েই আবেদন করুন। সেখানে বিস্তারিত জানুন এবং আবেদন করুন।












Click it and Unblock the Notifications