নতুন করে চাকরির সুযোগ ফ্লিপকার্টে, পশ্চিমবঙ্গে কয়েক হাজার নিয়োগ
নতুন করে চাকরির সুযোগ ফ্লিপকার্টে, পশ্চিমবঙ্গে কয়েক হাজার নিয়োগ
পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ফ্লিপকার্টের (flipkart)। রাজ্যে তারা নতুন ফুলফিলমেন্ট সেন্টার (অয়্যার হাউজ) তৈরি করেছে। যা এই রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এই কাজ পুরোপুরি সম্পন্ন হলে সরাসরি প্রায় ৩৫০০ চাকরির (job) সুযোগ তৈরি হবে ফ্লিপকার্টে (flipkart)।

ডানকুনিতে তৈরি হচ্ছে নতুন সুযোগ
ডানকুনিতে তৈরি হতে চলেছে নতুন সুযোগ। ফ্লিপকার্ট ও মন্ত্র গ্রাহকদের সুবিধার জন্য ২.২ লক্ষ স্কোয়ারফুট এলাকা নেওয়া হয়েছে। যার প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পথে। পুরোপুরি কাজ শুরু হলে, দেশের পূর্বাঞ্চলে সাপ্লাই চেন পরিকাঠামোর ব্যাপক উন্নতি হবে। এই রাজ্যে ফ্লিপকার্টের সাতটি ফেসিলিটি সেন্টার রয়েছে। ১৫২ টি ডেলিভারি সেন্টার রয়েছে তাদের। সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ১০ হাজার বিক্রেতা।

ক্রেতা-বিক্রেতা সবারই সুবিধা হবে
ফ্লিপকার্টের সঙ্গে অনেক বিক্রেতা যুক্ত রয়েছেন। নতুন পরিকাঠামো পুরোপুরি কার্যকর হলে, হাজার হাজার বিক্রেতা যেমন উপকৃত হবেন, অন্যদিকে ক্রেতারাও কোনও জিনিসের জন্য আরও বিস্তৃতভাবে পছন্দের সুযোগ পাবেন। পাশাপাশি দ্রুতগতিতে গ্রাহকদের কাছে অর্ডার করা জিনিসও পৌঁছে দেওয়া যাবে। তবে শুধু পশ্চিমবঙ্গের গ্রাহকরাই ননন, পার্শ্ববর্তী রাজ্যের গ্রাহকরা উপকৃত হবে। ব্যবসা বাড়বে ফ্লিপকার্টেরও।

সর্বাধুনিক ব্যবস্থা সম্পন্ন অয়্যারহাউজ
সাধারণভাবে যেসব অয়্যার হাউজ থাকে সেগুলির থেকে ফ্লিপকার্টের এই অয়্যার হাউজ পুরোপুরি আলাদা। এই ফুলফিলমেন্ট সেন্টারে সবই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। যার জেরে সময়মতো গ্রাহকের কাছে চাহিদার জিনিসও পৌঁছে যাবে। নতুন এই ফুলফিলমেন্ট সেন্টার ফ্লিপকার্টের গ্রাহক পরিষেবাকে বাড়াতে সাহায্য করবে। আরও বেশি গ্রাহককে ই-কমার্স পরিষেবা তারা দিতে পারবে।

ফ্লিপকার্টে কর্মী সংখ্যা বেড়ে হবে ৫০ হাজার
ডানকুনিতে ফ্লিপকার্টের এই পরিকাঠামো কাজ শুরু করলে রাজ্যে ফ্লিপকার্টের পরিকাঠামো বেড়ে হবে প্রায় ১০ লক্ষ স্কোয়ার ফিটের মতো। অন্যদিকে কর্মী সংখ্যা বেড়ে ৫০ হাজার পেরিয়ে যাবে। ফ্লিপকার্টের ৫২ শতাংশ গ্রাহক শহরের বাইরের। ফ্লিপকার্টের তরফে বলা হয়েছে, তাঁরা এই রাজ্যে শুধু বিনিয়োগই করেনি গ্রাহকদের কাছে নিরাপদ উপায়ে জিনিস পৌঁছে দিতে বদ্ধ পরিকর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications