Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারা বিশ্বে কর্মসংস্থানের সুযোগ! ইজরায়েলের পরে এশিয়ার এই দেশে লক্ষ ভারতীয়ের কপাল খুলছে

এখন সারা বিশ্বে ভারতীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ। দিন কয়েক আগে ইজরায়েল লক্ষ ভারতীয়কে চাকরির সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল। এবার এশিয়ার অপর দেশ তাইওয়ান প্রায় একলক্ষ ভারতীয়কে চাকরি টদেওয়ার পরিকল্পনা করেছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী ওইসব কর্মীরা আগামী কয়েকমাসের মধ্যে দ্বীপরাষ্ট্রে যেতে পারেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এখন তাইওয়ানে বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে। এই অবস্থায় উৎপাদন ছাড়াও স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন। যা তাইওয়ানে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাইওয়ান ভারতের দিকে হাত বাড়িয়েছে।

তাইওয়ানে ভারতীয়দের চাকরির সুযোগ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী মাসে ভারত ও তাইওয়ানের মধ্যে চাকরি সংক্রান্ত চুক্তি হতে পারে। উল্লেখ করা প্রয়োজন এর আগে ইজরায়েলের তরফে প্রায় একলক্ষ ভারতীয় শ্রমিককে চাকরির প্রস্তাব দিয়েছে।

হামাসের সঙ্গে বিরোধ শুরু হতেই প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি শ্রমিক বাস্তুচ্যুত হয়। শত্রুতা সন্দেহে পরবর্তী সময়ে তাদের কাজের অনুমতি বাতিল করা হয়েছে। সেই জায়গা পূরণ করতে চলেছে ভারতের শ্রমশক্তি।

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারত-তাইওয়ানের মধ্যে কাজের জন্য চুক্তি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তি এমন একটি সময়ে হতে চলেছে, যখন তাইওয়ানের দ্রুত বার্ধক্যজনিত জনসংখ্যার কারণে আরও বেশি কর্মীর প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ তাইওয়ানে ৮০ বছরের বেশি বয়সীদের সংখ্যাটা মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি হবে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান ভারতীয় দক্ষ কর্মীদের, তাদের দেশের কর্মীদের মতো বেতন ও বিমার সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভাল ইতিমধ্যেই ভারতের সঙ্গে জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+