২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত Yahoo-এর! বিশ্বে চ্যালেঞ্জের মুখে কর্মসংস্থান

বিশ্বজুড়ে আতঙ্ক বাড়ছে! ক্রমশ মন্দার দিকে চলে যাচ্ছে একাধিক দেশ। থুবড়ে পড়েছে অর্থনীতি। এই অবস্থায় একাধিক তইথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাই করছে। এবার সেই তালিকা ইয়াহু

Yahoo Layoffs: গোটা বিশ্বজুড়েই কার্যত থমকে গিয়েছে কর্মসংস্থান! একাধিক সংস্থায় ইতিমধ্যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। গুগল, মেটা, অ্যামাজন ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। আর এর মধ্যেই এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল Yahoo। প্রকাশিত খবর অনুযায়ী, ২০ শতাংশেরও বেশি কর্মী সংস্থা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সংস্থার এড টেক বিভাগকে নতুন করে সাজাতেই নাকি চরম সিদ্ধান্তের পথে হাঁটতে Yahoo বাধ্য হয়েছে বলেই খবর। সংস্থার সিদ্ধান্তে প্রায় ১৬০০ কর্মী ছাঁটাই হতে চলেছে বলে খবর।

আগেও ৬০০ কর্মী ছাঁটাই করে Yahoo

আগেও ৬০০ কর্মী ছাঁটাই করে Yahoo

সংস্থার তরফে ইতিমধ্যে কর্মীদের এই বিষয়ে জানানো হয়েছে। ১২ শতাংশ কর্মী সংস্থা কমাবে বলে জানানো হয়েছে। তবে গত ছয় মাসে ৬০০ কর্মীকে ইয়াহু ছাঁটাই করেছে বলে জানা যাচ্ছে। যা কিনা সংস্থার ওয়ার্কফোর্সের ৮ শতাংশ। ইয়াহুর মূল প্রাইভেট ইক্যুইটি কোম্পানি অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট জানাচ্ছে, ফ্ল্যাগশিপ এড বিজনেসের দিকে নজর দিচ্ছে ইয়াহু। আর সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, রেকর্ড মুদ্রাস্ফীতি এবং মন্দার ভয়ে বিজ্ঞাপনদাতারা বিপণন বাজেট এক ধাক্কায় অনেকটাই কমিয়েছে। যার প্রভাব পড়েছে। আর সেই সময়েই ইয়াহুর এই সিদ্ধান্ত।

সাত হাজার কর্মী ছাঁটাই করবে ডিজনি

সাত হাজার কর্মী ছাঁটাই করবে ডিজনি

ইয়াহু'র আগে ডিজনি সম্প্রতি সাত হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার সিইও জানিয়েছেন, একাধিক চ্যালেঞ্জের মুখে সংস্থা। আর সেই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার ক্ষেত্রে রাস্তায় প্রয়োজন। আর সেই কারণেই এই সিদ্ধান্তে ডিজনি হাঁটতে বাধ্য হয়েছে বলে দাবি সংস্থার সিইও। শুধু তাই নয়, ইতিমধ্যে অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। বিশ্বের একাধিক দেশে যার প্রভাব পড়েছে। এমনকি মেটা থেকে শুরু করে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব পড়েছে ভারতেও। আর এর মধ্যেই ইয়াহুর এহেন ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রভাব পড়েছে গুগল

প্রভাব পড়েছে গুগল

প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম বড় সংস্থা গুগলেও। গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। যা সংস্থার ওয়ার্কফোর্সের ছয় শতাংশ বলে জানানো হয়েছে। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, সাম্প্রতিক কালে প্রচুর নিয়োগ করা হয়েছে। তবে এমন অর্থনীতির মুখোমুখি হতে হবে এর আগে ভাবা যায়নি বলেই মত গুগল সিইও। আর এই দায় সুন্দর পিচাই নিজে তাঁর কাঁধে নিয়েছেন বলেই জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+