Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB HS Exam 2024: বড় বদল আসছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে! কী কী সুবিধা থাকবে জেনে নিন

WB HS Exam 2024: অ্যাডমিট কার্ডে বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম লেখা থাকে না। আর তা না থাকার জন্য এই বছর বহু স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হয়রানির মধ্যে পড়তে হয়েছে। কেন্দ্র খুঁজতে কার্যত পরীক্ষার্থীদের ঘাম ছুটে যাওয়ার জোগাড়।

আর সেই অবস্থায় অ্যাডমিট কার্ড (Admit Card) নিয়ে বড় বড় পদক্ষেপ সংসদের। নয়া এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের (WB HS Exam 2024) সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরিক্ষার্থীদের (WB HS Exam 2024) কেন্দ্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে।

WB HS Exam 2024

এমনকি বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরাও কিছু ক্ষেত্রে ভুল নির্দেশ দিয়েছিলেন। আর তাতে হয়রান হতে হয়েছে বহু স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আর এই বিষয়টি সংসদ যথেষ্ট উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এবার থেকে অ্যাডমিট কার্ডে আগের মতোই পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ থাকবে।

শুধু তাই নয়, কখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam 2024) শুরু হবে তাও অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। আগামী বছর থেকেই নয়া সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডের মধ্যেই এই সমস্ত তথ্য সংসদের তরফে উল্লেখ করা থাকবে বলে জানানো হয়েছে। এতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র যেমন খুঁজে পাওয়া সহজ হবে, তেমনই কখন থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে সেই সংক্রান্ত তথ্যও জানতে পারবেন পরিক্ষার্থীরা।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam 2024) নিয়ে সংসদ বেশ সতর্ক। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খুবই সতর্ক। সংসদের তরফে জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর।

যে কোনও সমস্যায় এই ০৩৩ ২৩৩৭ ০৭৯২ ফোন করে সমস্যার কথা জানাতে পারা যাবে। অন্যদিকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। যদিও গত বছর এই সংখ্যাটা অনেক বেশি ছিল। এবার অনেকটাই কমে গিয়েছে পরিক্ষার্থীর সংখ্যা।

সময়ও পরিবর্তন করা হয়েছে এই বছর। সকাল ৯টা থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী (WB HS Exam 2024)। পরীক্ষা হচ্ছে দুপুর একটা পর্যন্ত। এই সময় কমানো নিয়ে এবার চরম বিতর্ক তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+