AAI Recruitment 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শিক্ষানবিশ পদে ব্যাপক নিয়োগ করবে
AAI Recruitment 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India-AAI) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আইটিআই শিক্ষানবিশ সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।
কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। যোগ্য এবং ইউচ্ছুকদের তা পড়েই আবেদন (AAI Recruitment 2024) করতে বলা হয়েছে।

- AAI Recruitment 2024: কীভাবে কোথায় আবেদন
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) র এই পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন (AAI Recruitment 2024) করতে হবে। আগামী ২০ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন করতয়ে হবে। এজন্য Apprenticeship India এর পোর্টাল nats.education.gov.in কিংবা ITI শিক্ষানবিশদের জন্য এই লিঙ্কে apprenticeshipindia.org ক্লিক করে আবেদন করতে হবে। উত্তর-পূর্ব ভারতের যুবকদের সামনে এই সুযোগ দারুণ।
- AAI Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মোট ৯০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে আইটিআই শিক্ষানবিশ, গ্র্যাজুয়েট শিক্ষানবিশ এবং ডিপ্লোমা শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়েই আবেদন করতে হবে। আর তা Airports Authority of India -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে (AAI Recruitment 2024) হবে।
- AAI Recruitment 2024: যোগ্যতা
এই নিয়োগের জন্য আবেদন করার জন্য, প্রার্থীদের চার বছরের ফুল টাইম ডিগ্রি (স্নাতক শিক্ষানবিশ) বা তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (ডিপ্লোমা শিক্ষানবিশ) থাকা বাধ্যতামূলক। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় বলা আছে। তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন (AAI Recruitment 2024) করতে বলা হয়েছে।
- AAI Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) র তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্য আবেদন (AAI Recruitment 2024) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৬ বছর।












Click it and Unblock the Notifications