AAI Recruitment 2024: ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষ তারিখ! এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া'য় চাকরির বড় সুযোগ
AAI Recruitment 2024: কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সুযোগ! এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। মূলত শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে আবেদন (AAI Recruitment 2024) সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে-

- AAI Recruitment 2024: কীভাবে আবেদন
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) সরাসরি এই নিয়োগ (AAI Recruitment 2024) করবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - aai.aero - ক্লিক করতে হবে। এই পদে আবেদন প্রক্রিয়া চলছে। হাতে আর কয়েকদিন! আবেদন জানান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।
- AAI Recruitment 2024: জরুরি তথ্য
আবেদনকারীদের BOAT/NATS পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন (AAI Recruitment 2024) করতে হবে। আবেদনকারীদের NATS পোর্টালে গিয়ে NDLNDC000087 সার্চ করতে হবে। এরপর "Apply" অপশন বেঁছে নিতে হবে। বিস্তারিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ভালো ভাবে পড়ে নিন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত আছে।
- AAI Recruitment 2024: শূন্যপদ সংক্রান্ত তথ্য
মোট ২৪ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে ১৪ টি গ্র্যাজুয়েট এবং ১০ টি পদ ডিপ্লোমা শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ (AAI Recruitment 2024) করা হবে। যোগ্য প্রার্থীকে ভাতা দেওয়া হবে। এজন্য গ্র্যাজুয়েট শিক্ষানবিশ পদে প্রতিমাসে ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এবং ডিপ্লোমা শিক্ষানবিশ পদের জন্য মাসে ১২ হাজার টাকা দেওয়া হবে।
- AAI Recruitment 2024: যোগ্যতা
আবেদনকারীকে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং'য়ে চার বছরের নিয়মিত ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা (AAI Recruitment 2024) করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানুন। সর্বোচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) র এই পদের জন্য আবেদন করা যাবে।












Click it and Unblock the Notifications