AAI Junior Executive Recruitment: দেশজুড়ে নিয়োগ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে, কীভাবে আবেদন জানুন

AAI Junior Executive Recruitment 2024: সরকারি কোম্পানিতে চাকরি খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই উপকারী। কর্মী নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India)। গোটা দেশের বিভিন্ন শাখায় এই কর্মী নিয়োগ করা হবে। ৪০০ এরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

ইতিমধ্যে Airports Authority of India -এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন (AAI Junior Executive Recruitment 2024) জেনে নিন-

AAI Junior Executive Recruitment

  • AAI Junior Executive Recruitment 2024: কীভাবে আবেদন

Airports Authority of India-এর তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে (AAI Junior Executive Recruitment 2024) বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই পদের জন্য। এজন্য এই লিঙ্কে - www.aai.aero - ক্লিক করতে হবে। তবে আগামী ২ এপ্রিল থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১ মে। হাতে অনেকটাই সময় রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি পড়েই এই পদে আবেদন করুন

  • AAI Junior Executive Recruitment 2024: শূন্যপদ সংক্রান্ত তথ্য

৪৯০ টি শূন্যপদে জুনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ (AAI Junior Executive Recruitment 2024) করা হবে। এর মধ্যে জুনিয়ার এক্সিকিউটিভ (আর্কিটেক্ট) তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং সিভিল এই শূন্যপদে ৯০ জনকে নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকল পদে ১০৬ জনকে নিয়োগ করা হবে। জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রনিক্স), শূন্যপদের সংখ্যা ২৭৮ টি। জুনিয়র এক্সিকিউটিভ (ইনফোরমেশন টেকনোলজি) ১৩ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

  • AAI Junior Executive Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য

সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন (AAI Junior Executive Recruitment 2024) করা যাবে। তবে SC এবং ST-এর দের জন্য পাঁচ বছর এবং OBC প্রার্থীদের জন্য তিন বছর বয়সে ছাড়ের কথা বলা হয়েছে।

  • AAI Junior Executive Recruitment 2024: আবেদন শুল্ক এবং বিজ্ঞপ্তি

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) এর শূন্যপদে আবেদেন করার ক্ষেত্রে ৩০০ টাকা আবেদন শুল্ক দিতে হবে আবেদনকারীকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (AAI Junior Executive Recruitment 2024) দেখে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -AAI Junior Executive Recruitment 2024 - ক্লিক করতে হবে।

  • AAI Junior Executive Recruitment 2024: যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা এমসিএ সহ GATE-2024-এ বসেছেন এমন প্রার্থীরাই এই নিয়োগে (AAI Junior Executive Recruitment 2024) আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+