AAI Apprentice Recruitment 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, কীভাবে আবেদন জানুন

AAI Apprentice Recruitment 2024: কর্মপ্রার্থীদের সামনে বড় সুযোগ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এ কাজের সুযোগ খুঁজছেন! একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শতাধিকরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ (AAI Apprentice Recruitment 2024) করা হবে। গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই শিক্ষানবিস পদে এই নিয়োগ করা হবে।

AAI Apprentice Recruitment 2024

AAI Apprentice Recruitment 2024: কীভাবে কোথায় আবেদন

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)- সরাসরি এই নিয়োগ (AAI Apprentice Recruitment 2024) করবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - www.aai.aero - ক্লিক করেও আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে সঙ্গে AAI Apprentice Recruitment 2024 অপশন ভেসে উঠবে। সেখানে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে।

AAI Apprentice Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) স্নাতক, ডিপ্লোমা এবং আইটিআই শিক্ষানবিশ পদে নিয়োগের (AAI Apprentice Recruitment 2024) জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। সিভিল, ইলেকট্রিকল, কম্পিউটার সায়েন্স সহ একাধিক পদে মোট ১৯৭ জনকে এই নিয়োগ হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ুন। সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত বলা আছে।

AAI Apprentice Recruitment 2024: যোগ্যতা এবং বয়স সংক্রান্ত তথ্য

এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে AICTE কিংবা GOI এ মান্যতাপ্রাপ্ত সংস্থান থেকে ইঞ্জিনিয়ারিং করতে হবে (AAI Apprentice Recruitment 2024)। চার বছরের ডিগ্রি কিংবা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদ]র জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৬ বছর। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে হবে (AAI Apprentice Recruitment 2024)।

AAI Apprentice Recruitment 2024: কীভাবে হবে নিয়োগ

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এ এই নিয়োগ মেরিট লিস্টের আওতায় নিয়োগ (AAI Apprentice Recruitment 2024) হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। সব কিছু ঠিক থাকলে আবেদন পত্র দেওয়া হবে। বিস্তারিত জেনেই এই শূন্যপদের জনয আবেদন করতে হবে।

ছেলে-মেয়ে উভয়ই কর্মপ্রার্থী এই শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+