পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা শূন্যপদ পূরণের জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৯৭

কোন কোন শূন্যপদ
১) ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) - ৩০

২) ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল) - ৮

৩) ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল) - ৪৭

৪) ফিল্ড সুপারভাইজার (সিভিল) - ১২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) - ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/বিটেক/বিএসসি (ইঞ্জিনিয়ারিং)। এক বছরের কাজের অভিজ্ঞতা।

২) ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল) - সিভিল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/বিটেক/বিএসসি (ইঞ্জিনিয়ারিং)। এক বছরের কাজের অভিজ্ঞতা।

৩) ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল) - ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা। এক বছরের কাজের অভিজ্ঞতা।

৪) ফিল্ড সুপারভাইজার (সিভিল) - সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা। এক বছরের কাজের অভিজ্ঞতা।

৫) সবক্ষেত্রেই ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।

৬) সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা পাস করলেই আবেদন করতে পারবেন।

৭) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পাস হতে হবে। ২০২১ সালের ৯ মে-র মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।

বয়সের সীমা
১) ২০২১ সালের ৯ মে-র পর্যন্ত প্রার্থীর বয়স ২৯-এর বেশি হলে হবে না।

২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি
১) ফিল্ড ইঞ্জিনিয়ার - ৪০০ টাকা

২) ফিল্ড সুপারভাইজার - ৩০০ টাকা

৩) সংরক্ষিত, প্রতিবন্ধী প্রার্থী এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) https://www.powergrid.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

৪) আবেদনের শেষ দিন ২০২১ সালের ৯ মে।

৫) আরও বিস্তারিত জানতে https://careers.powergrid.in/Nr1FeFsRecruitment2021/docs/Detailed_Advertisement_FEFS2021_TBCB_Project_works.pdf লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়ে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+