দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। কীভাবে এবং কবের মধ্যে আবেদন করতে হবে, তা বুঝতে বিস্তারিত জানতে হবে।

মোট শূন্যপদ : ৮৩
কোন শূন্যপদ : ট্রেনি নার্স
বিজ্ঞপ্তি নম্বর : DSP/PERS-NW/PTN/2021/DETL
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) বিএসসি (নার্সিং)/জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা।
২) রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
৩) ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রযোজ্য।
৪) ২০২১ সালের ১৭ মে-র মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।
বয়সের সীমা
১) ২০২১ সালের ১৭ মে পর্যন্ত প্রার্থীর বয়স ১৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
ট্রেনিংয়ের সময়সীমা : ১৮ মাস
স্টাইপেন্ড
১) প্রতি মাসে ৮ হাজার টাকা করে স্টাইপেন্ড।
২) প্রতি মাসে ৭০২০ টাকা করে নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালোওয়েন্স।
আবেদনের পদ্ধতি
১) https://sail.co.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২) https://devsail.ucanapply.com/notification?app_id=UElZMDAwMDAwMQ লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন করা যাবে।
৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৪) ২০২১ সালের ১৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
৫) https://www.sailcareers.com/media/uploads/Detailed_Advt__for_PTN_DSP_2.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নিন।












Click it and Unblock the Notifications