সারা দেশে গ্র্যাজুয়েটদের জন্য ৬৫০৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের
সারা দেশে গ্র্যাজুয়েটদের জন্য ৬৫০৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের
সারা দেশে ৬৫০৬টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সরকারি অফিসে স্টাফ সিলেকশান কমিশন বা এসএসসি-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি ও সি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতার প্রার্থী কবের মধ্যে আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে।

ফর্ম তোলা এবং জমা দেওয়া
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অনলাইন ফি পেমেন্ট করা যাবে ২ ফেব্রুয়ারি। অফ লাইনের জন্য চালান ডাউনলোড করা যাবে ৪ জানুয়ারি। চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি। https://ssc.nic.in/ ওয়েবসাইটে আবেদন জমা দেওয়া যাবে।
আবেদন ফি
আবেদন ফি ১০০ টাকা। ভিম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, রুপে ক্রেডিট/ডেবিট কার্ড বা ডাউনলোড করা চালানে এসবিআইয়ের যে কোনও শাখায় পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলাদের ফি দিতে হবে না।
কী কী পদে চাকরি
গ্রুপ ১ : অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার (ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সিঅ্যান্ডএজি, গ্রুপ বি), অ্যাসিস্যান্ট অ্যাকউন্টস অফিসার (ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সিঅ্যান্ডএজি, গ্রুপ বি)
গ্রুপ ২ : অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইনস্পেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ, ইনস্পেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইনস্পেক্টর এগজামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইনস্পেক্টর, ইনস্পেক্টর।
গ্রুপ ৩ : অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেডেন্ট, ডিভিশনাল অ্যাকউন্ট্যান্ট, সাব ইনস্পেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার।
গ্রুপ ৪ : অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকউন্ট্যান্ট।
গ্রুপ ৫ : সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইনস্পেক্টর।
বেতনক্রম
গ্রুপ ১ : পে লেভেল ৮ অনুযায়ী ৪৭৬০০ থেকে ১৫১১০০ টাকা।
গ্রুপ ২ : পে লেভেল ৭ অনূযায়ী ৪৪৯০০ থেকে ১৪২৪০০ টাকা।
গ্রুপ ৩ : পে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।
গ্রুপ ৪ : পে লেভেল ৫ অনুযায়ী ২৯২০০ থেকে ৯২৩০০ টাকা।
গ্রুপ ৫ : পে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।
পদমর্যাদা অনুযায়ী গ্রেড পে ও অন্যান্য ভাতা।
বয়স : ১৮ থেকে ৩২।
শিক্ষাগত যোগ্যতা
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিজনেস স্টাডি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি। ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।












Click it and Unblock the Notifications