Central Armed Police Force-এ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবের মধ্যে আবেদন করতে হবে
Central Armed Police Force-এ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবের মধ্যে আবেদন করতে হবে
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (Central Armed Police Force) বিপুল স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৫৫৩
কোন কোন শূন্যপদ
১) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Specialist Medical Officer)
২) মেডিক্যাল অফিসার (Medical Officer)
৩) ডেন্টাল সার্জেন (Dental Surgeon)
৪) সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Super Specialist Medical Officer)
মোট কত শূন্যপদ
১) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Specialist Medical Officer) - ২০১
২) মেডিক্যাল অফিসার (Medical Officer) - ৩৪৫
৩) ডেন্টাল সার্জেন (Dental Surgeon) - ২
৪) সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Super Specialist Medical Officer) - ৫
শিক্ষাগত যোগ্যতা
১) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Specialist Medical Officer) - অ্যালোপাথিক সিস্টেমে মেডিক্যাল কোয়ালিফিকেশন। প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
২) মেডিক্যাল অফিসার (Medical Officer) - অ্যালোপাথিক সিস্টেমে মেডিক্যাল কোয়ালিফিকেশন।
৩) ডেন্টাল সার্জেন (Dental Surgeon) - স্বীকৃতি প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টার সার্জারিতে ব্যাচেলর ডিগ্রি।
৪) সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Super Specialist Medical Officer) - মেডিসিনে (MBBS) গ্র্যাজুয়েট ডিগ্রি। স্টেট মেডিক্যাল রেজিস্ট্রারে নথিভূক্ত হতে হবে।
বয়সসীমা
১) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Specialist Medical Officer) - বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর।
২) মেডিক্যাল অফিসার (Medical Officer) - বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।
৩) ডেন্টাল সার্জেন (Dental Surgeon) - বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর।
৪) সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (Super Specialist Medical Officer) - বয়সের উর্ধ্বসীমা ৫০ বছর।
৫) সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সে ছাড়।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
২) ডেন্টাল সার্জেনের ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
আবেদনের ফি
১) জেনারেল - ৪০০ টাকা
২) সংরক্ষিত, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) www.recruitment.itbppolice.nic.in ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৪) ২০২১ সালের ২৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications