Rozgar Mela: ৫১ হাজারের বেশি যুবককে সরকারি চাকরি মোদীর! জানেন বাংলা থেকে ক'জন পেলেন

Rozgar Mela: দেশ জুড়ে ফের রোজগার মেলা অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মেলা হয়। যেখানে দেশের কয়েক হাজার বেকার যুবক-যুবতীর হাতে কাজের চিঠি তুলে দেওয়া হয়।

আজ সোমবার দেশের অনান‍্য জায়গার মতোই ব‍িএসএফ ক‍্যাম্পে এই রোজগার মেলার ( Rozgar Mela) আয়োজন করা হয়। শিলিগুড়ি সংলগ্ন রাধা বাড়ি ক্যাম্পে হয় এই মেলার আয়োজন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অনুষ্ঠানে এদিন রাধাবাড়ি বিএসএফ ক‍্যাম্পে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম টিপে ৫১,০০০ নতুন নিযুক্ত হওয়া কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

Rozgar Mela

পাশাপাশি এদিন যুব সমাজের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PmModi)। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোজগার মেলা চলছে। আজ সারা দেশে ৪৫ টি জায়গায় ক‍্যাম্পের মাধ্যমে যুবক - যুবতিদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এর ফলে চাকরি পাওয়াদের উৎসাহ দেওয়া প্রয়োজন এবং দেশবাসীর কাছে উৎসাহের এই বার্তা যাবে। যত উৎসাহ পাবে তত দেশ এগোবে।

জানা গিয়েছে, এদিন রাধাবাড়ি বিএসএফ ক‍্যাম্পের ( siliguri BSF Camp) রোজগার মেলায় ২৮১ জনের হাতে নিয়োগপত্র ( Rozgar Mela) তুলে দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুরের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফান্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল দীপক এম দামোর সহ বিএসএফের আধিকারিক সহ অন্যান্যরা।

কোন কোন বিভাগে চাকরি পাওয়া যায়?

স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগদানের চিঠি দিয়েছে। সেই তালিকায় CRPF, BSF, SSB, অসম রাইফেলস, CISF, ITBP, NCB এবং দিল্লী পুলিশও রয়েছে। এখনও পর্যন্ত এই রোজগার মেলার মাধ্যমে ৫ লাখেরও বেশি যুবক-যুবতীকে চাকরি দেওয়া হয়েছে। যদিও ১০ লাখ যুবককে চাকরি দেওয়ার টার্গেট নিয়েছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+