কেন্দ্রীয় সরকারের বন দফতরের অধীনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় সরকারের বন দফতরের অধীনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় সরকারের বন দফতরের অধীনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৪৪টি
কোথায় শূন্যপদ : ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এফএসআই সেল।
কোন শূন্যপদ : টেকনিক্যাল অ্যাসোসিয়েট।
কোথায় শূন্যপদ : পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও বিজ্ঞানের বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট/ভূগোলে এমএ/আইটি এমসিএ, এসএসসি/আইটি-তে সিএস এবং বিটেক/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স। ডিআইপি/জিআইএসে কাজ করার অভিজ্ঞতা।
অভিজ্ঞতা : ফরেস্ট্রি এবং সংলগ্ন ক্ষেত্রে ডিআইপি/জিআইএসে কাজ করার ৬ মাসের অভিজ্ঞতা। ডাটা প্রেসিসিংয়ে অভিজ্ঞতা।
বয়সের সীমা : ১ এপ্রিল ২০২১ পর্যন্ত বয়সের উর্ধ্বসীমা ৩০। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে শিথিলতা।
বেতন : প্রতি মাসে ৩১ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি : www.fsi.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। http://webline.co.in/fsirecruitment/ ওয়েবসাইটে গিয়েও অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। ১৯ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।












Click it and Unblock the Notifications