ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি
ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি
ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানানো হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৪০
কোন কোন শূন্যপদ
১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার - ২৯ (অসংরক্ষিত ১১, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।
২) ইলেক্ট্রিক্য়াল ইঞ্জিনিয়ার - ৭ (অসংরক্ষিত ৩, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ১)।
৩) ইলেক্ট্রনিক্স - ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) হাইস্কুল বা সমতুল কোনও প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্সে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
২) সংরক্ষিত এবং শারীরিক প্রতিবন্ধীরা ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।
বয়সের সীমা
১) ২০২১ সালের ৩০ এপ্রিলের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন - বেসিক ১৯,০২৯ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি
১) মেধা তালিকা
২) লিখিত পরীক্ষা
আবেদনের পদ্ধতি
১) https://www.itiltd.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) অনলাইনে পূরণ করা আবেদন পত্রের প্রিন্ট-আউট প্রমাণ সহ পাঠাতে হবে CM-HR & Legal, Recruitment Cell, ITI Limited, Sultanpur Road, Raebareli, Uttar Pradesh - 229010.
৪) https://www.itiltd.in/Careers/RBL_Adv_Diploma_April_2021_ADVERTISEMENT.pdf লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখে নিন।












Click it and Unblock the Notifications