ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি
ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি
ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড বা এনবিসি লিমিটেডে একাধিক ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : ০৩/২০২১
মোট শূন্যপদ : ৩৫
কোন কোন শূন্যপদ
১) ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল) - ২৫ (অসংরক্ষিত ১১, ওবিসি ৭, তপশিলি জাতি ৫, ইডব্লুএস ২)।
২) ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) - ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি।
২) প্রার্থীকে ২০২০ সালের গেট পরীক্ষায় পাস করা হতে হবে।
বয়সের সীমা
১) ২০২১ সালের ২১ এপ্রিল পর্যন্ত প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ২৯ বছর হতে হবে।
২) সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড়।
আবেদনের ফি
১) জেনারেল - ৫০০ টাকা
২) অনগ্রসর শ্রেণি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি
১) https://www.nbccindia.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) ২২ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।












Click it and Unblock the Notifications