বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অশিক্ষক কর্মী নিয়োগ শীঘ্র, কবে থেকে আবেদন ফেলা শুরু
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অশিক্ষক কর্মী নিয়োগ শীঘ্র, কবে থেকে আবেদন ফেলা শুরু
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলা হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : RO/BKU/372/2021
মোট শূন্যপদ
১) টিচিং (শিক্ষক) - ২৮
২) নন টিচিং (অশিক্ষক) - ৯
কোন কোন শূন্যপদ
১) অধ্যাপক বা প্রফেসর (বিষয় সম্পর্কে জানতে বিজ্ঞপ্তি পড়ুন)
২) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (বিষয় সম্পর্কে জানতে বিজ্ঞপ্তি পড়ুন)
৩) অ্যাসোসিয়েট প্রফেসর (বিষয় সম্পর্কে জানতে বিজ্ঞপ্তি পড়ুন)
৪) লাইব্রেরিয়ান
৫) সেক্রেটারি টু ভাইস চান্সেলর
৬) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
৭) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
৮) ইউনিভার্সিটি এস্টেট কেয়ারটেকার
কোথা থেকে আবেদন
১) রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
চাকরির মেয়াদ : স্থায়ী পদে পূর্ণ সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) আবেদনকারী উচ্চমাধ্যমিক (১০+২) পাস হতে হবে।
২) আবেদনকারীর গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
৩) নেট/সেট/স্লেট পাস হতে হবে।
৪) আবেদনকারীকে লাইব্রেরি সায়েন্স পাস করতে হবে।
৫) কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা তা বিজ্ঞপ্তি পড়ে জানা যাবে।
বয়সসীমা
১) শিক্ষাকর্মী - বয়সের উর্ধ্বসীমা ৩৭ বছর
২) অশিক্ষককর্মী - ১৮ থেকে ৪০ বছর
৩) ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড়।
৪) এসসি/এসটি প্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড়।
আবেদনের ফি
১) জেনারেল - লেভেল অনুযায়ী ১৫০০ (১৪), ১৪০০ (১৩এ), ১০০০ (১০ ও ৯-৮), ৭০০ (৫), ৫০০ (কেয়ারটেকার)
২) ওবিসি - লেভেল অনুযায়ী ১২০০ (১৪), ১১০০ (১৩এ), ৯০০ (১০ ও ৯-৮), ৬০০ (৫), ৫০০ (কেয়ারটেকার)
৩) এসসি/এসটি - লেভেল অনুযায়ী ১০০০ (১৪), ৯০০ (১৩এ), ৭৫০ (১০ ও ৯-৮), ৫০০ (৫), ৫০০ (কেয়ারটেকার)
৪) ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্ক চেকের মাধ্যমে ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৫/০৯/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০৫/১০/২০২১
কীভাবে আবেদন
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) আবেদনের ঠিকানা - Office Of The Registarar , Bankura University, Bankura Block - II, PO - Purandarpur, Dist - Bankura, Pin - 722155, West Bengal.
৩) https://www.bankurauniv.ac.in/Upload/Files/57_RG15921.pdf লিঙ্কে ক্লিক করে চাকরি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পাশাপাশি আবেদনপত্র ডাউনলোড করুন।
৪) অফিসিয়াল ওয়েবসাইট - https://www.bankurauniv.ac.in/












Click it and Unblock the Notifications