সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নেওয়া যাক
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নেওয়া যাক
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা জেনে নিন। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তি বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোন শূন্যপদ : অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (সিভিল/ইঞ্জিনিয়ারিং)
মোট শূন্যপদ : ২৫
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি।
বয়সসীমা
১) ২০২১ সালের ২৯ জুন পর্যন্ত আবেদনকারীর বয়স ৩৫ বছর হতে হবে।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
বেতন : পে লেভেল ১০ অনুযায়ী প্রতি মাসে বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।
শারীরিক মাপ
১) পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে হতে হবে যথাক্রমে ৮৬ ও ৮১ সেন্টিমিটার। উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে ন্যূনতম ৫০ কেজি।
২) মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেন্টিমিটার। সেই অনুযায়ী ওজন।
শারীরিক সক্ষমতা
১) কাছের দৃষ্টি স্বচ্ছ চোখে এন৬, অস্বচ্ছ চোখে এন৯।
২) দূরের দৃষ্টি স্বচ্ছ ৬/৯ বা ৬/১২ এবং অস্বচ্ছ চোখে ৬/৯ বা ৬/১২।
আবেদনের ফি
১) জেনারেল - ৪০০ টাকা
২) তপশিলি জাতি/উপজাতি এবং মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।
৩) ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ও ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) www.crpf.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩) অনলাইনে আবেদন করা যাবে ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত।
৪) http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_30_2122b.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিন।












Click it and Unblock the Notifications