রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ২২
কোন কোন শূন্যপদ
১) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট
২) প্রোজেক্ট অ্যাসোশিয়েট
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট - স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান এবং সিভিল বা আর্কিটেকচার ও প্ল্যানিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি। দুই বছরের কাজের অভিজ্ঞতা।
২) প্রোজেক্ট অ্যাসোশিয়েট - স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান এবং সিভিল বা আর্কিটেকচার ও প্ল্যানিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি। এক বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা
১) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট - বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর।
২) প্রোজেক্ট অ্যাসোশিয়েট - বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।
বেতন
১) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট - প্রতি মাসে ৪২ হাজার টাকা সহ অন্যান্য ভাতা।
২) প্রোজেক্ট অ্যাসোশিয়েট - প্রতি মাসে ৩৫ হাজার টাকা সহ অন্যান্য ভাতা।
আবেদনের পদ্ধতি
১) আবেদনের বয়ান https://www.wbpcb.gov.in/files/Th-07-2021-07-18-20Application%20Form.pdf লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে।
২) পূরণ করা আবেদনের পিডিএফ ncap.wbpcb@gmail.com ইমেল আইডি-তে পাঠাতে হবে।
৩) ৪ জুন বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৪) মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
৫) স্থান - WBPCB Head Office, Bidhannagar, Kolkata 700106.
৬) https://www.wbpcb.gov.in/files/Su-02-2021-02-42-24NCAP_Recruitment_Advertisement.pdf লিঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞপ্তিটি দেখা যাবে।












Click it and Unblock the Notifications