বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন বিষয়ে শূন্যপদ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন বিষয়ে শূন্যপদ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোন শূন্যপদ : সহকারি অধ্যাপক (Assistant Professor)
মোট শূন্যপদ : ২২
কোন কোন বিষয়
১) অঙ্ক - ২
২) কমার্স - ২
৩) কম্পিউটার সায়েন্স - ২
৪) বাংলা - ২
৫) ইংরাজি - ২
৬) সংস্কৃত - ২
৭) ইতিহাস - ২
৮) পলিটিক্যাল সায়েন্স - ২
৯) দর্শন - ২
১০) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন - ২
১১) এডুকেশন - ২
কোথা থেকে আবেদন
১) রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
বিভাগ : Distance and Online Education
শিক্ষাগত যোগ্যতা
১) ইউজিসি-র গাইডলাইন মেনে সংশ্লিষ্ট সব বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট।
২) নেট/সেট বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে।
বয়সসীমা : কিছু উল্লেখ করা হয়নি।
আবেদনের ফি
১) জেনারেল - ১৫০০ টাকা
২) এসসি/এসটি - ১০০০ টাকা
৩) ডিমান্ড ড্রাফট বা ক্যাশ চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে।
বেতন : প্রতি মাসে ৪০ হাজার টাকা
প্রার্থী নির্বাচন পদ্ধতি : ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন নেওয়া শুরু - ১০/০৯/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২০/০৯/২০২১
৩) ইন্টারভিউয়ের দিন পরে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) আবেদন পত্রের সঙ্গে প্রার্থীকে নিজের নথি জমা দিতে হবে।
৩) আবেদন পাঠানোর ঠিকানা - Office of the Director, Center for Distance and Online Education, The University Of Burdwan, Golapbag, Burdwan, Pin- 713104.
৪) http://dde.buruniv.ac.in/wp-content/uploads/2021/09/1631265709878_Final-Adv-for-Asst.Prof_.-10.9.21-1.pdfলিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়া যাবে এবং আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
৫) http://dde.buruniv.ac.in/wp-content/uploads/2021/09/1631265344854_1631265341758_Application-form-1.pdf লিঙ্কে ক্লিক করেও আবেদনপত্র নামানো যাবে।
৬) অফিসিয়াল ওয়েবসাইট - http://dde.buruniv.ac.in/












Click it and Unblock the Notifications