দেশের রেল ফ্যাক্টরিতে শতাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
ভারতীয় রেল ফ্যাক্টরিতে ১৯২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভারতের রেল ফ্যাক্টরিতে শতাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : RWF/AT-16/627(2021-22)
মোট শূন্যপদ : ১৯২
কোন কোন শূন্যপদ
১) ফিটার - ৮৫
২) মেশিনিস্ট - ৩১
৩) মেকানিক (মোটর ভেহিকল) - ৮
৪) টার্নার - ৫
৫) সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর - ২৩
৬) ইলেক্ট্রিশিয়ান - ১৮
৭) ইলেক্ট্রনিক মেকানিক - ২২
কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ফিটার - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
২) মেশিনিস্ট - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
৩) মেকানিক (মোটর ভেহিকল) - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
৪) টার্নার - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
৫) সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
৬) ইলেক্ট্রিশিয়ান - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
৭) ইলেক্ট্রনিক মেকানিক - ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। NCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল সার্টিফিকেট।
বয়সসীমা
১) বয়স হতে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
২) ২০২১ সালের ১৩ সেপ্টেম্বরের মধ্যে বয়স সম্পূর্ণ হতে হবে।
৩) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
স্টাইপেন্ড
১) সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর ট্রে়ডে স্টাইপেন্ড প্রতি মাসে ১০৮৯৯ টাকা।
২) বাকি ট্রেডগূলির ক্ষেত্রে স্টাইপেন্ড প্রতি মাসে ১২২৬১ টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : দশম শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ দিন
১) অফলাইনে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে।
২) www.rwf.indianrailways.gov.in ওয়েবসাইটে প্রবেশ আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে হবে।
৩) আবেদন পাঠানোর ঠিকানা - The Senior Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore - 560064.
৪) সব তথ্য-প্রমাণ ও ছবি সহ আবেদনপত্র ২০২১ সালের ১৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
৫) এ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে https://rwf.indianrailways.gov.in/uploads/act_app_scaned.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়ে নিন।












Click it and Unblock the Notifications