কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ, কবের মধ্যে কীভাবে আবেদন?
কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবের মধ্যে কীভাবে আবেদন?
কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তার একটা আভাস পাওয়া গিয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১৮০০
কোন কোন শূন্যপদ
১) কনস্টেবল (পুরুষ)
২) কনস্টেবল (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমগোত্রীয় কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমগোত্রীয় কোনও পরীক্ষায় পাস হতে হবে।
২) বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে।
বয়সের সীমা
১) জেনারেল - ১৮ থেকে ২৭ বছর।
২) এসসি/এসটি - বয়সে পাঁচ বছরের ছাড়।
৩) ওবিসি - বয়সে ৩ বছরের ছাড়।
আবেদনের ফি
১) জেনারেল ও ওবিসি - ১৭০ টাকা।
২) এসসি/এসটি - ২০ টাকা।
শারীরিক মাপঝোক
১) পুরুষ (বাঙালি) - উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি বেশি)।
২) পুরুষ (গোর্খা) - উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি, বুকের ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি বেশি)।
৩) মহিলা (বাঙালি) - উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি।
৪) মহিলা (গোর্খা) - উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি।
বেতন
১) নতুন বেসিক - ২২৭০০ টাকা
২) এইচআরএ - ২৭২৪ টাকা
৩) মেডিক্যাল - ৫০০ টাকা
৪) ডিএ - ৬৮১ টাকা
৫) সর্বমোট - ২৬৬০৫ টাকা
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট।
২) প্রথম পরীক্ষায় পাস হলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট
৩) পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার অতিক্রম করতে হবে। মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার অতিক্রম করতে হবে।
৪) ১০০ নম্বরের লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ।
৫) সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।
৬) সবশেষে প্রমাণ খতিয়ে দেখা হবে।
আবেদনের পদ্ধতি
১) www.wbpolice.gov.in ওয়েবসাইটে ঢূুকে অনলাইনে আবেদন করতে হবে।
২) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications