শিলিগুড়ি পুরনিগমে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
শিলিগুড়ি পুরনিগমে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
শিলিগুড়ি পুরনিগমে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : 146 Estt/SMC
মোট শূন্যপদ : ১৬
কোন শূন্যপদ : গাড়ির চালক
কোথা থেকে আবেদন : রাজ্যের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) প্রার্থীকে স্বীকৃত স্কুল বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
২) হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩) অন্তত দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা
বয়সসীমা
১) প্রার্থীর সর্বনিম্ন বয়স ২০ বছর হতে হবে।
২) বয়সের উর্ধ্বসীমা বলা হয়নি।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ২৬/০৭/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০৫/০৮/২০২১
আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) সাদা পাতায় আবেদন করতে হবে। নয়তো The The Establishment Section, Siliguri Municipal Corporation-এ বায়োডাটা জমা দিতে হবে।
৩) আবেদনপত্র বা বায়োডাটার সঙ্গে সব প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
৪) আরও বিস্তারিত জানতে http://siligurismc.in/userfiles/file/driver%20recurment.pdf লিঙ্কে ক্লিক করে নোটিশটি পড়ে নিন।
৫) অফিসিয়াল ওয়েবসাইট http://siligurismc.in/












Click it and Unblock the Notifications