রাইটসে শতাধিক গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং ট্রেন্ড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি
আরআইটিইএসে শতাধিক গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং ট্রেন্ড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি
রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড বা রাইটসে শতাধিক গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং ট্রেন্ড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১৪৬
কোন কোন শূন্যপদ
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস - ৯৬
২) ডিপ্লোমা গ্র্যাজুয়েট - ১৫
৩) ট্রেড অ্যাপ্রেন্টিস - ৩৫
শিক্ষাগত যোগ্যতা
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস - ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/বিই/বিটেক বা নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/বিএ/বিবিএ/বিকম।
২) ডিপ্লোমা গ্র্যাজুয়েট - ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
৩) ট্রেড অ্যাপ্রেন্টিস - আইটিআই পাস।
৪) সবক্ষেত্রে পূর্ণ সময়ের ডিগ্রি বা ডিপ্লোমা থাকা আবশ্যক।
৫) ২০২১ সালের ১২ মে-র মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।
স্টাইপেন্ড
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস - প্রতি মাসে ১৪ হাজার টাকা।
২) ডিপ্লোমা গ্র্যাজুয়েট - প্রতি মাসে ১২ হাজার টাকা।
৩) ট্রেড অ্যাপ্রেন্টিস - প্রতি মাসে ১০ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7Og_lDecaWjxuRbQ6_kDENDY1fzv6C0nwdEwD-mbOmUV_VA/viewform লিংকে ক্লিক করে আবেদন পূরণ করতে হবে।
৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।
৪) ২০২১ সালের ১২ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
5) বিস্তারিত জানতে https://rites.com/web/images/stories/uploadVacancy/Engagement%20of%20Apprentice_2021.pdf লিংকে ক্লিক করে পুরো বিজ্ঞপ্তি পড়তে হবে।












Click it and Unblock the Notifications