SSC Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের মেধাতালিকা প্রকাশ কমিশনের

SSC Upper Primary Recruitment: সামনেই দুর্গাপুজো। আর তার আগেই চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই মেধাতালিকা প্রকাশ করা হল। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করা হয়েছে।

খুব শীঘ্রই মেধাতালিকা অনুযায়ী নিয়োগ (SSC Upper Primary Recruitment) করা হবে। এর ফলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক নিয়োগ হবে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

JOB

উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শূন্যপদে কলকাতা হাইকোর্ট নিয়োগের নির্দেশ (SSC Upper Primary Recruitment) দিয়েছিল। যা নিয়ে একাধিক আইনি জটিলতা ছিল। দফায় দফায় মামলা হয়। এমনকি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়।

দীর্ঘ মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকের ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখে। এরপরেই এসএসসির তরফে এই বিষয়ে প্রস্তুতি শুরু হয়ে যায়। কলকাতা হাইকোর্টে বেঁধে দেওয়া সমসীমা মেনে মেধাতালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল। ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা আজ বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়োগ শুরু হবে। বলে রাখা প্রয়োজন, গত ২০১৫ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া দফায় দফায় আইনি জটিলতায় আটকে ছিল। দীর্ঘ এই কয়েক বছরে চাকরির দাবিতে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। কখনও রাস্তায় শুতে তো কখনও দিনের পর দিন ধর্না চালিয়েছেন (SSC Upper Primary Recruitment)।

দীর্ঘ লড়াইয়ের ফল মিলল অবশেষে। দীর্ঘ ৯ বছর পর চাকরির আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে শিক্ষা দুর্নীতিতে কার্যত প্রবল চাপের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার ঘটনায় উত্তাল হয়েছে বাংলা। তৎকালীন শিক্ষামন্ত্রী সহ একের পর এক প্রভাবশালীকে গ্রেফতার হতে হয়। সেখানে দাঁড়িয়ে বাংলার শিক্ষা ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ, মনে করছেন রাজনৈতিকমহল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+