PM Shri Schools: দেশজুড়ে ১৪ হাজার ৫০০ পিএম শ্রী স্কুল হবে, কিন্তু বাংলায়? মুখ খুললেন কেন্দ্রীয়মন্ত্রী
PM Shri Schools: সারা দেশে ১৪ হাজার ৫০০ পিএম শ্রী স্কুল হবে। কিন্তু রাজ্যে প্রায় ১ হাজার হলে ব্লক পিছু ওই স্কুলের সংখ্যা হবে ২ টি। কিন্তু এই রাজ্যের সরকার এবিষয়ে আগ্রহ দেখায়নি। এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। বুধবার বাঁকুড়া সম্মিলনী কলেজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন।
ডাঃ সরকার এদিন আরও বলেন, পিএম ঊষা প্রকল্প এ যেখানে অন্যান্য রাজ্য গুলি মৌ স্বাক্ষরের কাজ সেরে ফেলেছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার তা করেনি। বিষয়টি নিয়ে তিনি চিঠির পাশাপাশি এদিনই রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানান।

জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে কেন্দ্রীয় টিম পরিদর্শণে এসেছে জানিয়ে এদিন শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু স্কুলে মিড ডে মিল খারাপ, কোথাও শৌচাগারের সমস্যা রয়েছে। এমনকি ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জায়গায় সেই কম্পিউটার 'সাজিয়ে' রাখার ছবিও কেন্দ্রীয় টীমের সদস্যদের নজরে এসেছে বলে তিনি জানান।
যদিও কেন্দ্রীয়মন্ত্রী মিথ্যা বলছেন বলে পালটা মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো কুণাল ঘোষ। তাঁর দাবি, বানিয়ে বানিয়ে কিছু কথা বলা হচ্ছে। কোনও ভিত্তি নেই। এই বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল মুখপাত্র। তাঁর কথায়, রাজ্যের কাছে কয়েক হাজার কোটি টাকা পাওনা আছে। আর তা দ্রুত মেটানোর দাবি জানান তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications