অসম রাইফেলসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন
অসম রাইফেলসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন
অসম রাইফেলসে কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোন শূন্যপদ : ১২৩০
কোন শূন্যপদ : টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান
কোন পর্যায়ে নিয়োগ
১) গ্রুপ বি
২) গ্রুপ সি
কোথা থেকে আবেদন
১) ভারতের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
চাকরির মেয়াদ : স্থায়ী পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) আবেদনকারীকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে দশম, দ্বাদশ পাস হতে হবে।
২) ডিপ্লোমা এবং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
৩) এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ুন।
বয়সসীমা
১) বয়সের নিম্নসীমা - ১৮ বছর
২) বয়সের উর্ধ্বসীমা - ২৩ বছর
৩) ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছর ছাড় পাবেন।
৪) এসসি/এসটি প্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় পাবেন।
আবেদনের ফি
১) গ্রুপ বি - ২০০ টাকা
২) গ্রুপ সি - ১০০ টাকা
৩) অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ফিজিক্যাল এফিসিয়েনন্সি টেস্ট বা পিইটি
২) লিখিত পরীক্ষা
৩) ট্রেড টেস্ট (স্কিল টেস্ট)
৪) ডিটেইলড মেডিক্যাল এগজামিনেশন অ্যান্ড রিভিউ মেডিক্যাল এগজামিনেশন
৫) মেরিট লিস্ট এবং ট্রেনিং
৬) এ ব্যাপারে আরও বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
বেতন : সরকারি ও অসম রাইফেলের বেতন কাঠামো অনুযায়ী।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদনের জমা নেওয়া শুরু - ১১/০৯/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৫/০৯/২০২১
৩) নিয়োগ - ০১/১২/২০২১
কীভাবে আবেদন
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) https://drive.google.com/file/d/1sI99gHv2HCxIfQCyge_-Xyb44__RKr0C/view লিঙ্কে ক্লিক করে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
৩) www.assamrifles.gov.in/onlineapp/ লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করা যাবে।
৪) অফিসিয়াল ওয়েবসাইট - http://www.assamrifles.gov.in/












Click it and Unblock the Notifications