Facebook Lay Off: ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে META
Facebook Lay Off: ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাটল মেটা! যা কিনা বিশ্বের সবথেকে বড় সোশ্যাল জায়েন্ট ফেসবুকের পেরেন্ট সংস্থা। সেখানেই ফের একবার কর্মী ছাঁটাই। ব্লুমবার্গের প্রকাশিত খবর অনুযায়ী ফেসবুকের এই সংস্থা Meta ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে।
গোটা বিশ্বজুড়েই কার্যত আর্থিক মন্দা চলছে। এই অবস্থায় একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই অবস্থায় মেটাতে যে ফের একবার কর্মী ছাঁটাই হতে চলেছে সেই জল্পনা চলছিলই।

১০ হাজার কর্মীকে ছাঁটাই
আর এর মধ্যেই ছাঁটাই কথা স্বীকার করে নিল বিশ্বের সবথেকে বড় সোশ্যাল জায়েন্ট। সংস্থার ঘোষণা অনুযায়ী, টিম থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত যে শূন্যপদ রয়েছে যা প্রায় ৫ হাজারের কাছাকাছি সেখানেও আপাতত সমস্ত নিয়োগ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। ব্যাপক ছাঁটাইয়ের ফলে সংস্থার পাঁচ থেকে ছয় বিলিয়ন মার্কিন ডলার বেঁচে যাবে বলে দাবি করা হয়েছে ব্লুমবার্গের প্রকাশিত রিপোর্টে।

এই সময়ের জন্যে কেউ প্রস্তুত ছিল না
ইতিমধ্যে সংস্থার কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন প্রধান মার্ক জুগারবার্গ। সেখানে তাঁর দাবি, সংস্থা কর্মচারীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের জন্যে কেউ প্রস্তুত ছিল না বলেও দাবি করেছেন ফেসবুক কর্তা। তবে আগামি কয়েক মাস যে কঠিন তা কার্যত কর্মীদের বুঝিয়ে দিয়েছেন তিনি। সংস্থার কর্মীদের পাঠানো মেসেজে মার্ক জুকারবার্গ লিখছেন, এই অবস্থায় সংস্থার প্রায় ১০ হাজার কর্মীকে ছেঁটে ফেলা হবে। শধু তাই নয়, ৫ হাজার শূন্যপদেও নিয়োগ হবে না বলে জানানো হয়েছে।

দ্বিতীয় দফায় সংস্থা এই কর্মী ছাঁটাই
দ্বিতীয় দফায় সংস্থা এই কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক। গত বছর ফেসবুক-ইনস্টাগ্রাম সহ সমস্ত প্লাটফর্ম থেকে ১৩ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতে প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়। জুকারবার্গ মন্তব্য করেছিলেন, ফেসবুকের ইতিহাসে প্রথম কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সংস্থা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে ফেসবুকের শেয়ার অনেকটেই পড়ে গিয়েছে। এমনকি ইউজারেও বড় একটা ধাক্কা লেগেছে। যা কিছুটা হলেও চাপ বাড়িয়েছে ফেসবুক কর্তার। যদিও তাঁর দাবি, আগামিদিনের কথা ভেবেই নাকি এই সিদ্ধান্তে তাঁরা হাঁটতে বাধ্য হচ্ছেন।

কর্মী ছাঁটাই করেছে একাধিক সংস্থা
দু'বছর টাকা করোনার মধ্যে দিয়ে গিয়েছে গোটা বিশ্ব। যার বড় প্রভাব পড়ে কর্মসংস্থানে। এই অবস্থায় বিশ্বজুড়ে আরও একটা খারাপ সময় আসতে চলেছে। আর তা হল আর্থিক মন্দা। গুগল থেকে শুরু করে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। যার প্রভাব পড়েছে ভারতেও।












Click it and Unblock the Notifications