Layoff 2023: তিন মাসে চাকরিচ্যুত ১.৫৩ লাখ কর্মী! তালিকায় এবার Mcdonald's-ও
McDonald Layoff: বিশ্বের অন্যতম বড় ফাস্ট-ফুড চেন mcdonald's। আর সেখানেও আর্থিক মন্দার রেশ। আর সেদিকে তাকিয়ে একাধিক স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে mcdonald's। যদিও সবকটি দোকানই আমেরিকার বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ব্যাপক ভাবে কর্মী ছাঁটাইয়েরও সিদ্ধান্ত সংস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।
আর সেই সংক্রান্ত তালিকাও তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। এবার সে পথে বিশ্বের অন্যতম বড় ফাস্ট-ফুড চেন mcdonald's।

কর্মচারীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ফাস্ট-ফুড চেন mcdonald's গত সপ্তাহেই আমেরিকা এবং একাধিক দেশের কর্মচারীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেয়। আর তা মেল পাঠিয়ে দেওয়া হয়। যেখানে আগামী কয়েকদিন বাড়িতে বসে কাজ করার কথা বলা হয়। মূলত ভার্চুয়ালের মাধ্যমে যাতে কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে জানানো যায় সেই কারণেই এই সিদ্ধান্ত সংস্থা নেয় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ফলে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। কোম্পানির পক্ষ থেকে কর্মীদের তাদের ম্যানেজারকে একটি ব্যক্তিগত মোবাইল নম্বর দিতেও বলা হয়েছে। যাতে ম্যানেজার কোম্পানির সিদ্ধান্ত কর্মীদের জানাতে পারে।

E-mail করা হয়েছে কর্মীদের
সংস্থার তরফে পাঠানো ইমেলে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়েছে। গত ৩রা এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই ইমেলে দাবি করা হয়। আপাতত কর্মীদের ভেন্ডার এবং অন্যান্য পার্টির সঙ্গে যে কোনও আলোচনা বন্ধ রাখার কোথাও বলা হয়েছে। যদিও এর আগে একটি বার্তা সংস্থার তরফে দেওয়া হয়েছিল। আর তাতে স্পষ্ট বলা হয় যে, এপ্রিলের মধ্যে সংস্থা কঠিন সিদ্ধান্ত নিতে পারে। এমনকি ছাঁটাইয়ের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও তাতে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।

১.৫৩ লাখ কর্মীকে ছাটাই!
বলে রাখা প্রয়োজন, মেক ডোনাল্ডসে প্রায় দেড় লাখ কর্মী কাজ করে। এর মধ্যে ৭০ শতাংশ কর্মীই আমেরিকার বাইরে কাজ করে। ইতিমধ্যে ফেসবুক, অ্যামাজন সহ একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। একবার নয়, পরিস্থিতি সামাল দিতে একাধিক পর্যায়ে ছাঁটাই করা হয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম তিন মাসের মধ্যেই প্রায় ১.৫৩ লাখ কর্মীকে ছাটাইয়ের কারণে তাদের চাকরি হারিয়েছেন। গোটা বিশ্বের নিরিখে এই সংখ্যা রীতিমত ভয়ঙ্কর বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা। অন্যদিকে অন্তত ৫৩৪ টি টেক সংস্থা কর্মী ছাঁটাই করেছে বলেও রিপোর্টে উঠে এসেছে।












Click it and Unblock the Notifications