আজকের দিনটি চলে গেলে আর এ জীবনে এমন দিন আসবে না, জানেন এই দিনের মহত্ব?
আজকের দিনটি চলে গেলে আর এ জীবনে এমন দিন আসবে না, জানেন এই দিনের মহত্ব?
দীর্ঘ বছরের অপেক্ষার পর এমন একটি দিন আসে। যেখানে অঙ্কের বিচারে এমন আশ্চর্যরকম মিল রয়েছে দিন, মাস, বছরের সংখ্যায়। আজ ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ। এর অর্থ হল তারিখের নিরিখে দাঁড়াচ্ছে ২২.০২.২০২২। অর্থাৎ সামনে বা পিছন যে কোনও দিক দিয়ে গুনলেই তা একই দাঁড়াবে। এমন দিন শুধু দুর্লভ নয়, প্রায় অসম্ভবের মতো।

দুর্লভ ও বিরল তারিখ
এটি বিরল অথচ খুবই আকর্ষণীয় একটি ঘটনা, যা বলা যেতেই পারে যেন আয়নার মতো। যা আমাদের জীবদ্দশায় আর কোনওদিন দেখা যাবে না। যদিও প্যালিনড্রোমগুলি খুবই বিরল, তবে মঙ্গলবারের তারিখ দুর্লভ দ্বিগুণ বলা ভালো। এর সঙ্গে এটি একটি অ্যাম্বিগ্রামও বটে। আশ্চর্যের বিষয় হল এই বিরলতম দিনটি সপ্তাহের দ্বিতীয় দিনে হওয়ায় অনেকে এটাকে টিউসডে-এর সঙ্গে ছন্দ মিলিয়ে 'টয়েসডে' বলছেন।

এই শতকে ১১টি বিরল তারিখ
রোমান ক্যালেন্ডারে, পরবর্তী উভয় আট সংখ্যার তারিখের পদ্ধতি দেখা যাবে ৮ ফেব্রুয়ারি ২০৮০ সালে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই শতকে এ ধরনের বিরল তারিখ রয়েছে ১১টি। আজকের তারিখটি অষ্টম, ২০৮০ সালে পরবর্তী তিনটে তারিখ দেখা যাবে এ ধরনের। আমেরিকার নিয়ম অনুসারে ২০ ফেব্রুয়ারিও এমন একটি দিন ছিল, যেখানে তারিখে শুরু বা শেষ থেকে দেখলে একই রকম ছিল, অর্থাৎ ২.২০.২০২২। এছাড়া ১২ ফেব্রুয়ারি ২০২১, যেখানে তারিখটি ১২ ০২ ২০২১ পড়লে তা আগে বা পিছন থেকে পড়লে একই রকম লাগবে।

৩৬টি দিন রয়েছে এই বছরগুলির মধ্যে
পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিখের ফরম্যাট নিয়ে বলেছেন যে ২০০১ সাল থেকে ২২৯০ সাল পর্যন্ত মাত্র ৩৬টি এমন দিন পাওয়া যাবে। এর প্রথম দিনটি ছিল ২ অক্টোবর ২০০১ (১০.০২.২০০১) এবং শেষ দিনটি থাকবে ২২ সেপ্টেম্বর ২২৯০ (০৯.২২.২২৯০)। তিনি জানিয়েছেন, আজকের দিনটি, অর্থাৎ ২ ফেব্রুয়ারি, ২০২২-এর মতো ডেট ফরম্যাট প্রতি ১১ বছর অন্তর দেখা যায়। এর পরেরটি দেখা যাবে ১১ বছর বাদে, ৩ মার্চ ২০৩৩ সালে। তবে এই দিনটির গুরুত্ব আরও। কারণ এই দিনটিতে পুরো আট সংখ্যার সমতা দেখা যাচ্ছে। কোনও পরিবর্তন ছাড়াই। এর পর এমনই একটি সাত সংখ্যার সাম্য দেখা যাবে ২২২২ সালের ফেব্রুয়ারি মাসে, ২০০ বছর পরে।

অতিপ্রাকৃত যোগ রয়েছে কি?
এ ধরনের বিরল তারিখের সঙ্গে মানুষ শুভ বা অশুভ যোগকে এক করে দেখেন, তবে বিশ্বজুড়ে সংখ্যাতত্ত্বদের মতে এ ধরনের সংখ্যা নির্দিষ্ট শক্তি বা ব্রহ্মাণ্ডের বার্তাকে আপনার কাছে পৌঁছে দেয়। যাইহোক, এই ধরনের ব্যাখ্যার জন্য খুব কম প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ভিত্তি আছে। একে অনেকেই ম্যাজিক্যাল তারিখ বলেও অ্যাখা দিয়েছেন। বিশেষ করে পরপর থাকা তিনটি ২ অর্থাৎ ২২২, সংখ্যাটিকে যে কোন ব্যক্তির জীবনে মঙ্গল জনক বলে মনে করা হয়। বিশেষ করে যে জাতকরা ২ সংখ্যার হয়ে থাকেন, তাদের ব্যবহার এবং বৈশিষ্ট্য কমবেশি বেশিরভাগ মানুষকে আকৃষ্ট করে। সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যা ২ সম্পর্কের মধ্যে থাকা শক্তি এবং ভারসাম্য বজায় রাখে।

কি বলছেন জ্যোর্তিবিজ্ঞানীরা
এই ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটারিয়ামের ডেপুটি ডিরেক্টর শুভেন্দু পট্টনায়েক এ প্রসঙ্গে বলেন, 'এই তারিখ পদ্ধতি নিয়ে অভ্যাস হাজার বছর ধরে চলে আসছে। আমরা ৩০ দিনে মাসকে বিভক্ত করি এবং বছরকে ১২ মাসে, তাই এটা স্বাভাবিক যে কিছু সংখ্যা নিজেদের পুনরাবৃত্তি করবে।' তিনি এও বলেন, 'এটা শুধু কাকতালীয় একটি ঘটনা এবং অতিপ্রাকৃত কিছুর সঙ্গে এর কোন সম্পর্ক নেই।'












Click it and Unblock the Notifications