জুম অ্যাপ ব্যবহারকারীরা সাবধান, একাধিক ত্রুটিতে মিটিংয়ের নিয়ন্ত্রণ চলে যেতে পারে অজ্ঞাত ব্যক্তির অধীনে

জুম অ্যাপ ব্যবহারকারীরা সাবধান, একাধিক ত্রুটিতে মিটিংয়ের নিয়ন্ত্রণ চলে যেতে পারে অজ্ঞাত ব্যক্তির অধীনে

নিরাপত্তার সমস্যা রয়েছে। জুম অ্যাপ নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্র। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তরফে জানানো হয়েছে, দেশের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে নিরাপত্তার ঘাটতি খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে দেশের নোডাল এজেন্সি জুম ব্যবহারকারীদের ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন। জানা গিয়েছে, ভিডিও কলে অংশগ্রহণকারীদের তালিকায় যুক্ত না থাকলেও অংশগ্রহণ করতে পারেন ব্যবহারকারীরা।

মিটিংয়ের নিয়ন্ত্রণ বেহাত

মিটিংয়ের নিয়ন্ত্রণ বেহাত

সিইআরটির তরফে একটি রিপোর্ট প্রকাশ করে। জুমের অ্যাক্সেস অনেক সময় অযাচিত ব্যক্তির হাতে চলে যাচ্ছে। জুমের তরফে কয়েকদিন আগেই নিজেদের দুর্বলতার কথা জানিয়েছিল। সেপ্টেম্বরে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে সাবধান করা হয়েছে। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তরফে জানানো হয়েছে, জুম মিটিংয়ে অনেক সময় অযাচিত ব্যক্তির হাতে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। কোনও অযাচিত ব্যক্তি জুমের নিরাপত্তা বিষয়ক দূর্বলতাকে কাজে লাগিয়ে অনেক সময় কোনও মিটিংয়ের উপস্থিত হয়। কিন্তু মিটিংয়ে উপস্থিত হওয়ার পাসওয়ার্ড তাঁর কাছে থাকে না। তবে জুমের নিরাপত্তার দুর্বলতার জন্য আক্রমনকারীরা শুধু মিটিংয়ে যোগ দিতে পারেন তা নয়, অডিও ও ভিডিও ফিড পেতে পারেন। এমনকী মিটিংয়ের ব্যাঘাত ঘটাতে পারে।

জুম অ্যাপে সাবধনতা

জুম অ্যাপে সাবধনতা

সিইআরটির তরফে জানানো হয়েছে, এই ধরনের পরিস্থিতি এড়াতে জুমের সর্বেশষ ভার্সন আপডেট করতে হবে। অন্যদিকে, জুম নিজেদের নিরাপত্তার বিষয়ে একাধিক পদেক্ষপ করেছে। বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছে। তারমধ্যে জুমের নিজস্ব ইমেল ও ক্যালেন্ডারের পরিষেবা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এই পরিষেবা গ্রাহকরা পাবেন বলে জানা গিয়েছে। তবে কবে জুমের এই নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি থেকে গ্রাহকরা মুক্তি পাবেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

মোবাইল নেট ব্যাঙ্কিংয়ে নয়া ভাইরাস

মোবাইল নেট ব্যাঙ্কিংয়ে নয়া ভাইরাস

সম্প্রতি সিইআরটি বিপজ্জনক নেট ব্যাঙ্কিং ভাইরাস শনাক্ত করেছে। মোবাইল নেট ব্যাঙ্কিং ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক ভাইরাসগুলির মধ্যে একটি হল 'ট্রোজান' ভাইরাস বা সোভা ভাইরাস। জানা গিয়েছে, মোবাইলে একবার এই ভাইরাস প্রবেশ করলে, সমস্ত তথ্য সংগ্রহ করে নেয়। নেট ব্যাঙ্কিংয়ের এই ভাইরাসটি একবার মোবাইলে ইনস্টল করা হলে, তা আন ইনস্টল করা কার্যত অসম্ভব। দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমারেজেন্সি টিমের আধিকারিকরা জানিয়েছেন, ভারতে শনাক্ত হওয়া প্রথম ভাইরাসটির এটি পঞ্চম সংস্করণ।

হ্যাক হতে পারে ব্যাঙ্কের তথ্য

হ্যাক হতে পারে ব্যাঙ্কের তথ্য

জানা গিয়েছে, 'ট্রোজান' ভাইরাস বা সোভা ভাইরাসের মাধ্যমে এর আগে আমেরিকা, রাশিয়া, স্পেনের মতো দেশে প্রতরণা চালিয়ে। বর্তমানে ভারত সহ বেশ কয়েকটি দেশে মোবাইলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ভাইরাসটির মাধ্যমে প্রতারণা শুরু হয়েছে। ভারতের ফেডারেল সাইবার সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে, চলতি বছর জুলাই মাসে প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। বর্তমানে ভারতে এই ভাইরাসের পঞ্চম সংস্করণ দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+