অফলাইনে জি-মেইল! ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ই-মেল, কিন্তু কোন উপায়ে
জি-মেইল সবার জন্য একটি অফলাইন মোড চালু করেছে। যার ফলে ইন্টারনেট ছাড়াই আপনি ই-মেইল পেতে পারেন। এমনকী আপনার প্রতিক্রিয়া পাঠাতেও পারবেন। এই ব্যবস্থার হাত ধরে ইন্টারনেট দুনিয়ায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন।
জি-মেইল সবার জন্য একটি অফলাইন মোড চালু করেছে। যার ফলে ইন্টারনেট ছাড়াই আপনি ই-মেইল পেতে পারেন। এমনকী আপনার প্রতিক্রিয়া পাঠাতেও পারবেন। এই ব্যবস্থার হাত ধরে ইন্টারনেট দুনিয়ায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। জি-মেইলে নতুন অফলাইন বৈশিষ্ট্যটি থাকলেই আপনি বার্তাগুলি পড়তে বা প্রতিক্রিয়া জানাতে পারবেন।

বিনা ইন্টারনেটে এবার জি-মেইলে সার্চিং
এবার জি-মেইলে অনুসন্ধান করার জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই। এই অফলাইন ফিচারটি ইন্টারনেটের সহায়ক বলে প্রমাণিত হবে। বিশেষ করে যে সব এলাকায় ইন্টারনেট সংযোগ খারাপ বা ইন্টারনেট সংযোগ জোড়াতালি দেওয়া, সেইসব এলাকায় মানুষের সুবিধা হবে। ইন্টারনেটের কারণে ই-মেল বার্তা পাওয়া বা প্রতিক্রিয়া জানানোর কোনও সমস্যা থাকবে না।

শুধু ডিভাইসে একটা বিশেষ মোড চাই
গুগল সাপোর্ট পেজ অনুসারে, অফলাইন ফিচার ব্যবহারকারীদের জি-মেইল বার্তা পড়তে, উত্তর দিতে বা অনুসন্ধান করতে দেয়। এমনকী তাদের ডিভাইস ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলেও এই পরিষেবা মিলবে। তবে তার জন্য ডিভাইসে একটা বিশেষ মোড ব্যবহার করতে হবে। কী সেই মোড? প্রথমে জি-মেইল ব্যবহারকারীদের যেতে হবে mail.google.com -এ। টেক জায়ান্টটি শুরু করার জন্য Google লিঙ্কটিকে বুকমার্ক করার পরামর্শ দেয়৷

বিনা ইন্টারনেটে ই-মেল বার্তা
উল্লেখ্য, যদি আপনার জি-মেইল আপনার স্কুল বা কাজের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে প্রশাসককে সেটিংস পরিবর্তন করতে হবে। কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই মোড ব্যবহার করা যাবে না। কিন্তু প্রাইভেট ইউজাররা খুব সহজভাবে নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে বিনা ইন্টারনেটে ই-মেল বার্তা দেখতে বা পাঠাতে পারবে।

জি-মেইল অফলাইন মোড থাকলেই হবে
কীভাবে এই মোড ব্যবহার করা যায়, তা নিয়ে বিস্তারিত জানানোর আগে বলে নেওয়া দরকার, Google বলেছে Gmail অফলাইন Google Chrome -এ কাজ করবে। কিন্তু শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনি সাধারণ মোডে ব্রাউজ করছেন, কোনও ছদ্মবেশী মোডে নয়। এখন, গুগলের ব্যাখ্যা অনুসারে জি-মেইল অফলাইন মোড কীভাবে চালু করবেন তা এখানে পর্যায়ক্রমে জানানো হল।

কীভাবে চালু করবেন অফলাইন মোড, প্রথম ধাপ
অনলাইন না থেকেও অর্থাউ ইন্টারনেট সংযোগ না থাকলেও পাওয়া যেতে পারে জি-মেইল অ্যাকসেস। অর্থাৎ আপনি জি-মেইলের মাধ্যমে আপার ই-মেইল বার্তা পাঠাতে পারেন। আবার অন্যের পাঠানো ই-মেইল বার্তা পড়তেও পারেন। তার জন্য আপনাকে প্রথম ধাপে যেতে হবে mail.google.com-এ।

কীভাবে চালু করবেন অফলাইন মোড, দ্বিতীয় ধাপ
আপনি mail.google.com-এ যাওয়ার পর ইনবক্সে ক্লিক করবেন। কিংবা সেটিংসেও যেতে পারেন। তা না হলে Cogwheel বোতামে ক্লিক করতে পারেন। ওই Cogwheel বোতামে ক্লিক করলেই খুলে যাবে 'See All Settings' অপশন। ওই 'See All Settings' অপশনে ক্লিক করুন। ওই অপশনে ক্লিক করলেই 'অফলাইন' ট্যাব খুলে যাবে।

কীভাবে চালু করবেন অফলাইন মোড, তৃতীয় ধাপ
আপনার ডিভাইসে 'অফলাইন' ট্যাব খুলে যাওয়া মানে আপনার কাজ প্রায় হাসিল হয়ে গেল। এবার আপনাকে ওই অফলাইন ট্যাব থেকে 'অফলাইন মেল সক্ষম করুন' চেকবক্সে ক্লিক করতে হবে৷ 'অফলাইন মেল সক্ষম করুন' নামক চেকবক্সে ক্লিক করলেই Gmail -এর নতুন সেটিংস দেখাবে।

কীভাবে চালু করবেন অফলাইন মোড, চতুর্থ ধাপ
Gmail -এর এই নতুন সেটিংস অফলাইনের জন্য। এই সেটিংস থেকে অনলাইন না থেকেও আপনি জি-মেইল অ্যাকসেস করতে পারবেন। নতুন সেটিংস আপি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। আপনি আপনার Gmail-এর সঙ্গে সমন্বয় করতে চান এমন দিনগুলি নির্বাচন করতে পারেন৷ তারপর সেইমতো সেটিংস করে অফলাইন থেকেও অ্যাকসে করতে পারেন জি-মেইল।

কীভাবে চালু করবেন অফলাইন মোড, পঞ্চম ধাপ
গুগল আপনার কম্পিউটারে বা ডিভাইসে অবশিষ্ট স্থানের পরিমাণ দেখাবে এবং কম্পিউটারে অফলাইন ডেটা রাখার বিকল্পও প্রদান করবে। কম্পিউটার থেকে সমস্ত অফলাইন ডেটা মুছে ফেলার বিকল্পও রয়েছে। এভাবেই আপনি জি-মেইল অ্যাকসেস করে ই-মেইল বার্তা পাঠাতে পারেন, পড়তেও পারেন। সার্চও করতে পারবেন অফলাইনে।

জি-মেইলের এই অফলাইন ফিচারটি ইন্টারনেটের সহায়ক
বহু স্থানেই মানুষকে বিপাকে পড়তে হয় ইন্টারনেটের জন্য। অনেক সময় ইন্টারনেট কাজ করে না। অথচ আপনাকে পাঠাতে হবে জরুরি ই-মেইল। আপনার ডিভাইসে এই সেটিংস করা থাকলে নিশ্চিন্তে আপনি দরকারি কাজ সেরে ফেলতে পারবেন। জি-মেইলে অনুসন্ধান করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে না। জি-মেইলের এই অফলাইন ফিচারটি ইন্টারনেটের সহায়ক হবে আপনার জন্য।

কীভাবে চালু করবেন অফলাইন মোড, একনজরে
- কীভাবে চালু করবেন অফলাইন মোড প্রথমে mail.google.com-এ যান।
- ইনবক্সে, সেটিংস বা Cogwheel বোতামে ক্লিক করুন।
- এরপর 'See All Settings' অপশনে ক্লিক করুন।
- তারপর 'অফলাইন' ট্যাবে ক্লিক করুন।
- এবার আপনাকে 'অফলাইন মেল সক্ষম করুন' চেকবক্সে ক্লিক করতে হবে৷
- Gmail এরপর নতুন সেটিংস দেখাবে।
- আপনি আপনার Gmail-এর সঙ্গে সমন্বয় করতে চান এমন দিনগুলি নির্বাচন করতে পারেন৷
- গুগল আপনার কম্পিউটারে অবশিষ্ট স্থানের পরিমাণ দেখাবে এবং কম্পিউটারে অফলাইন ডেটা রাখার বিকল্পও প্রদান করবে। কম্পিউটার থেকে সমস্ত অফলাইন ডেটা মুছে ফেলার বিকল্পও রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications