সাত বছরে ৩৩টি ব্যাঙ্ক প্রতারণার দায়ে ভূষণ স্টিলের বিরুদ্ধে চার্জশিট ইডির
ভূষণ স্টিলের বিরুদ্ধে সাত বছরের ব্যবধানে একাধিক ব্যাঙ্কে ঋণখেলাপী ও বেআইনি অর্থ-পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এই প্রসঙ্গে বেআইনি অর্থ লগ্নির ক্ষেত্রে তদন্তকারী এই সংস্থা তাদের অভিযোগ পত্রে জানিয়েছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেডের (বিপিএসএল) বিরুদ্ধে ৩৩ টি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ জমা পড়েছে। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে ঘটা এই দুর্নীতির বিরুদ্ধে ঘটা শুক্রবার চার্জশিট ফাইল করে ইডি।
ইডি তার অভিযোগ পত্রে ভূষণ স্টিলের তৎকালীন চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সিঙ্গালের নাম নিয়েছে। এই গোটা জালিয়াতির পিছনে মূল ষড়যন্ত্রকারী হিসাবে তাকেই চিহ্নিত করেছেন তদন্তকারী অফিসারেরা। ২২ নভেম্বর ২০১৯ থেকে তিনি বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, সিঙ্গালের পাশাপাশি, দিল্লি, মুম্বই এবং কলকাতার এন্ট্রি অপারেটর সহ মোট ২৩ জনকে একাধিক ক্ষেত্রে অর্থ পাচারের জন্য অভিযুক্ত করা হয়েছে ইডির তরফে।












Click it and Unblock the Notifications