ভারতে করোনা সংক্রমণের সিংহভাগ এসেছে দুবাই ফেরতদের হাত ধরে

বিলেত ফেরতদের হাত ধরেই করোনা সংক্রমণ ছড়িয়েছে ভারতে। তারমধ্যে সবচেয়ে বেশি সংক্রামিত করেছে দুবাই ফেরতরা।

বিলেত ফেরতদের হাত ধরেই করোনা সংক্রমণ ছড়িয়েছে ভারতে। তারমধ্যে সবচেয়ে বেশি সংক্রামিত করেছে দুবাই ফেরতরা। ভারতে এখন করোনা সংক্রামিত ৭২৪ জন। তারমধ্যে ১০০ জনই দুবাই ফেরত বলে জানা গিয়েছে। দুবাইয়ে প্রচুর পরিমান ভারতীয় বাস করে। বিশেষ করে শ্রমিকরা কাজে যায়। এছাড়াও একাধিক পেশার সঙ্গে যুক্তরা যান দুবাইয়ে। তাঁর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই তাঁরা বাড়ি ফিরতে শুরু করেন। তাতেই সংক্রমণ আরও মারাত্মক আকার নিয়েছে।

ভারতে করোনা সংক্রমণের সিংহভাগ এসেছে দুবাই ফেরতদের হাত ধরে

ব্রিটেন, সৌদি আরব, ইতালি এবং আমেরিকা ফেরতদের হাত ধরেও ভারতে করোনা ভাইরাস ঢুকেছে। তবে তার সংখ্যা অপেক্ষাকৃত কম। তাই দুবাই ফেরতদের আগে কোয়ারেন্টাইনে রাখা জরুরি ছিল বলে জানাচ্ছেন গবেষকরা। চিকিৎসকরা জানাচ্ছেন দুবাই ফেরতদের মধ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন বেশি পুরুষরা। ৬৫ শতাংশ পুরুষ যাঁরা দুবাই থেকে এসেছেন তাঁরা সংক্রামিত হয়েছে। সেতুলনায় দুবাই ফেরত মহিলারা কম সংক্রামিত হয়েছে। ৩৫ শতাংশ দুবাই ফেরত মহিলা সংক্রামিত হয়েছেন।

এদিকে যতসংখ্যক ভারতীয় গত কয়েক সপ্তাহে বিদেশ থেকে ফিরেছেন তাঁদের সংখ্যার সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানোর সংখ্যা মিলছে না। এই নিয়ে সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে বিলেত ফেরততে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+