ঘড়ির কাঁটা কেন ১০ টা ১০ সেট করা থাকে! কখনো ভেবে দেখেছেন কি, জানুন কারণ
শুধু দোকানে নয়, ঘড়ি শব্দটি লিখে গুগলে সার্চ করলেও দেখবেন একই ছবি। আপনার কৌতুহল হওয়াই স্বাভাবিক। কী কারণে ঘড়িতে ১০টা ১০ বেজে থাকে, তা নিয়ে অসংখ্য মিথ রয়েছে।
আপনি প্রত্যেক নতুন ঘড়িতে দেখবেন টাইম সেট করা রয়েছে ১০টা ১০ মিনিট। ঘড়ির কাঁটা সর্বদাই ১০ টা ১০-এ সেট করা থাকে! কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন কি, কী এর কারণ। যে কোনও ঘড়ি দোকানে যান দেখবেন প্রতিটি ঘড়িতে বাজে ১০টা ১০।

কী কারণে ঘড়িতে ১০টা ১০
শুধু দোকানে নয়, ঘড়ি শব্দটি লিখে গুগলে সার্চ করলেও দেখবেন একই ছবি। আপনার কৌতুহল হওয়াই স্বাভাবিক। কী কারণে ঘড়িতে ১০টা ১০ বেজে থাকে, তা নিয়ে অসংখ্য মিথ রয়েছে। অনেকেই যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছে। সেই রহস্যের সমাধান করতে গিয়ে সামনে এসেছে নানা কল্প-কাহিনিও।

ঘড়ি আবিষ্কারকের স্মরণে
এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনি, আবার বাস্তবিক অর্থে কী হতে পারে, তাও জানতে পারবেন এই প্রতিবেদনে। ঘড়ির আবিষ্কারের সঙ্গে সম্পর্কিত মিথও রয়েছে এর নেপথ্যে। কথিত আছে, ঘড়ি আবিষ্কারক ১০টা ১০ মিনিটে মারা গিয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই সমস্ত ঘড়িতে ১০টা ১০ সেট করে রাখাই নিয়ম।

ঘড়ি আবিষ্কারের ইউরেকা মুহূর্ত
আবার কেউ কেউ বলেন, ঘড়ির আবিষ্কারক জন্মগ্রহণ করেছিলেন ১০টা ১০ মিনিটে। তাই ঘড়িটি ডিজাইন করার সময় ১০টা ১০ করে রাখা হয়েছিল। আবার অনেকে মনে করেন ঘড়ি আবিষ্কারের ইউরেকা মুহূর্ত ছিল ১০টা ১০। তাই প্রথম থেকে ঘড়িতে ১০টা ১০ সেটিং করে রাখা হয়। তা চলমান আজও।

বাস্তবতা খোঁজার চেষ্টায়
এর মধ্যে থেকে আবার বাস্তবতা খোঁজার চেষ্টা করা হয়। কারণ একজন ব্যক্তিকে আধুনিক ঘড়ি আবিষ্কারের কৃতিত্ব দেওয়া যায় না। ডাচ গণিতবিদ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেনস ১৭ শতকে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেছিলেন। সেই ঘড়িতে কোন সময় সেটিং করা ছিল, তা কেউ জানেন না।

আমেরিকান যোগ ঘড়িতে
আমেরিকানরা দাবি করে বেশিরভাগ ঘড়িতে ১০টা ১০ সেট করে রাখার কারণ ওই সময়ে মারা গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। আবার কেউ বলেন রাষ্ট্রপতি জন এম কেনেডির মৃত্যুর সময় ছিল ১০টা ১০। তাঁর স্মরণেই সমস্ত ঘড়িয়ে ১০টা ১০ রাখা হয়। এই দুজনকেই হত্যা করা হয়েছিল নির্মমভাবে। তাই তাঁদের মৃত্যুর সময়কে স্মরণ করে শ্রদ্ধা জানাতেই এই ব্যবস্থা।

বাস্তবের সঙ্গে মিল নেই
কিন্তু প্রচলিত ভাবনার সঙ্গে বাস্তবের মিল নেই। কারণ উভয়ের কেউই ১০টা ১০-এ মারা যাননি। রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনকে হত্যার চেষ্টা করা হয়েছিল ১০টা ১৫ মিনিটে। তিনি মারা যান পরদিন সাতটা ২২-এ। আর জন কেনেডিকে দুপুর ১২টা ৩০ মিনিটে গুলি করা হয়। তিনি দুপুর ১টায় মারা যান।

আরও এক আইকনিক আমেরিকানের স্মরণে
আরও এক আইকনিক আমেরিকান ব্যক্তিত্ব ডঃ মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি নাগরিক অধিকার আন্দোলনের মুখ ছিলেন, তাঁর মৃত্যুর সঙ্গেও ঘড়ির ১০টা ১০ মিনিট সেটিং তত্ত্বের কথা বলা হয়। কিন্তু এক্ষেত্রেও বাস্তব হল ডক্টর মার্টিন লুথার কিংকে সন্ধ্যা ৬টা ১ মিনিটে হত্যার চেষ্টা করা হয়। সন্ধ্যা ৭টা ৫-এ তাঁর মৃত্যু হয়।

হিরোশিমা এবং নাগাসাকি সংযোগ
হিরোশিমা এবং নাগাসাকির ঘটনার সঙ্গেও ১০টা ১০ মিনিটের মিথ সম্পর্কিত বলে মনে করেন অনেকে। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের সময়কে এভাবেই স্মরণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটাতে জাপানের উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছিল। কিন্তু বাস্তবে সেই সময় ছিল ১৯৪৫ সালের ৬ অগাস্ট ৮ টা ১৫ মিনিট এবং ৯ অগাস্ট ১১টা ২ মিনিট। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জযের প্রতীক হিসেবেও দেখা হয় ১০টা ১০ মিনিটে।

যুদ্ধ পরবর্তী ঘড়িতে ১০টা ১০
এর পিছনে একটি পৌরাণিক কাহিনি আছে। এটি বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয়। কারণ ১০টা ১০ মিনিট হল বিজয়ের প্রতীক 'ভি'। এটি আশার প্রতীক হিসেবে ধরা হয়। যুদ্ধ পরবর্তী ঘড়িতে ১০টা ১০ দেখানো শুরু হয় বলে অনেকের ধারণা। এই তত্ত্বটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই যুক্তির মধ্যে বৈধতা আছে, কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না যে এটাই কারণ।

ঘড়ির কাঁটার সেটিংয়ে কিছু ব্যক্তিক্রম
টাইমেক্স ঘড়ির সময় কিছু ব্র্যান্ড তাদের নিজস্ব নির্দেশিকা অনুসরণ করে ঘড়ির কাঁটা ৮টা ২০-তে সেট করত। তারা এই নিয়মটি বেশি দিন অনুসরণ করতে পারেনি। এরপর তারা ঘড়ির কাঁটার সেটিং ১০টা ৯ মিনিট ৩৬ সেকেন্ডে রেখে প্রদর্শিত করেছিল।

১০টা ১০-এ কাঁটা থাকার সুবিধা
আর যুক্তি দিয়ে বিশেষজ্ঞরা যে ব্যাখ্যা করেছেন, তা হল ঘড়ির কাঁটা ১০টা ১০-এ সেট করা থাকলে ঘড়ির প্রতিটি উপাদান স্পষ্টভাবে দেখা যায়। ঘড়ির আকৃতি এবং নকশা প্রদর্শিত হয় সর্বোত্তম। ব্র্যান্ডগুলির ১০টা ১০-এ কাঁটা সেট করার আরেকটি কারণ হল তাদের লোগো বা সংস্থার নাম প্রদর্শিত করা। বেশিরভাগ ব্র্যান্ডগুলি ১২টার ঠিক নীচে রাখে লোগো বা সংস্থার নাম। তাই ১০টা ১০-এ কাঁটা থাকলে সব দিকে দিয়েই প্রদর্শনে সুবিধা হয়।

এখন ভিন্ন সেটিংসও ব্যবহার
তবে বেশ কিছু ঘড়িতে এখন ভিন্ন সেটিংস ব্যবহার করা হচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা মাইকেন পারজিয়ানির জন্মের সময় ৭টা ৮-এ সেট করা হয়েছে এই কোম্পানির ঘড়ি। ওরিস হল এমন একটি ব্র্যান্ড যা ঘড়ির ডায়ালগুলিকে ৭টা ৫৩ মিনিট বা ৬টা ৫৩ মিনিট দেখায়। এখন দোকানে এবং ফটোগ্রাফে বেশিরভাগ ব্র্যান্ডের ঘড়ি এবং ঘড়িতে ১০টা ১০ মিনিট থাকলেও কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications